বড় মাছ দিয়ে লাল শাক রান্না

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বড় মাছ দিয়ে লাল শাক রান্নার রেসিপি। লাল শাক আমার বেশ পছন্দের একটা শাক। ছোটবেলা থেকেই আমি এই জিনিসটা বেশ পছন্দ করি। বিশেষ করে লাল শাক ভাজি করলে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে এভাবে মাছ দিয়ে রান্না করলেও সুস্বাদু হয়। রেসিপিটা কিছুদিন আগেই তৈরি করেছিলাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000042272.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মাছ
  • লাল শাক
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবন
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • রসুন বাটা

1000042271.jpg

ধাপ - ১

প্রথমে আমি মাছের টুকরাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর সেখানে সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড় এবং মরিচ গুঁড়ো দিয়েছি। এবার মাছের সাথে সবকিছু খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর কিছুক্ষণ রেখে দিলাম।

1000042386.jpg1000042392.jpg
ধাপ - ২

এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর সেখানে মাছের টুকরোগুলো ভেজে নিলাম।

1000042391.jpg1000042353.jpg
ধাপ - ৩

তারপর অন্য একটা পাতিলে পরিমাণ মতো তেল গরম করে সেখানে পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মসলাগুলো কষিয়ে নিয়েছি।

1000042318.jpg1000042388.jpg
ধাপ - ৪

তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। পানি দেওয়ার পর লাল শাক দিয়ে দিলাম। এখানে আমি শাক আগে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি।

1000042317.jpg1000042274.jpg
ধাপ - ৫

এবার শাক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা সিদ্ধ হয়ে গেলে মাছের টুকরো গুলো সেখানে দিয়ে দিব। তারপর আবারো কিছুক্ষণ রান্না করে নিব। এভাবেই রেসিপিটা তৈরি হয়ে যাবে।

1000042316.jpg1000042387.jpg
পরিবেশন

1000042273.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

বড় মাছ দিয়ে লাল শাকের চমৎকার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে খুবই লোভনীয় লাগছে। মাছ এবং শাকের এ ধরনের রেসিপি কখনো খাওয়া হয়নি। অনেক ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

মাছ দিয়ে লাল শাক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমি তো মাঝে মাঝেই এভাবে শাক দিয়ে মাছ রান্না করি। অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এরকম রেসিপি গুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনি আজকের রেসিপিটা খুব সুন্দর ভাবে তৈরি করলেন। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল রেসিপিটি। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এটা। অন্যরাও তৈরি করতে পারবে এটা দেখলে।

 last year 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। আর সবাই মিলে বেশ মজা করে খেয়েছি। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

লাল শাক খেতে আমার অনেক ভালো লাগে। লাল শাক মাছ দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু লাগে খেতে। এইভাবে ঝোল করলে যেমন খেতে সুস্বাদু লাগে লাল শাক ভাজির মধ্যে মাছ দিয়ে রান্না করলেও অনেক সুস্বাদু লাগে খেতে। আপনি অনেক সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

এই মজাদার রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। এই শাকের সিজনে এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

 last year 

রেসিপিটি খেতে আমার কাছেও বেশ ভালই লাগে। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপু লাল শাক আমার নিজেরও খুব পছন্দের শাক। আজকে আপনি দেখছি বড় মাছ দিয়ে লাল শাকের রেসিপি করেছেন। লাল শাক খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে। আর এ শাকগুলো যেভাবে রান্না করা হয় খেতে বেশ মজাই লাগে। মজার লাল শাকের রেসিপি বড় মাছ দিয়ে করে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

লাল শাক দিয়ে কখনো মাছ রান্না করে খাওয়া হয়নি।আপনি চমৎকার লোভনীয় করে লাল শাক দিয়ে বড়ো মাছ রান্না করেছেন যা দারুণ হয়েছে। আমিও একদিন এভাবে রান্না করবো।ধাপে ধাপে বড়ো মাছ দিয়ে লাল শাক রন্ধন প্রনালী দুর্দান্ত ভাবে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62700.21
ETH 1756.63
USDT 1.00
SBD 0.39