কয়েন প্ল্যান্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


20250604_121721.jpg

আজকে আপনাদের সাথে কয়েন প্ল্যান্টের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। ইনডোর প্ল্যান্ট হিসেবে এটা বেশ জনপ্রিয় এবং দেখতে খুব সুন্দর। সৌন্দর্য বর্ধনের জন্য এটা লাগানো হয়। এই পাতাটা অনেকটা থানকুনি পাতার মত লাগে দেখতে। একদম কয়েনের মতো গোল হয়। এজন্যই হয়তো এটাকে কয়েন প্লান্ট বলা হয়। সরাসরি রোদে রাখার থেকে একটু ছায়াতে রাখলে গাছগুলো আরো ভালো হয়। এগুলো খুব বেশি লম্বা হয় না। আর পাতাগুলো অনেকটা শক্তই হয়।

20250604_121520.jpg

আমি কিছুদিন আগে একবার একটা জায়গায় ঘুরতে গিয়ে সেখানে দেখলাম পানিতে এরকম অনেক কয়েন প্ল্যান্ট। পরে সেখান থেকে কয়েকটা নিয়ে এলাম। প্রথম প্রথম প্রায় সবগুলোই নষ্ট হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন পর এটা টিকে উঠেছে। এখনো পাশে ছোট ছোট গাছ বেড়ে উঠছে। অল্প দিনেই গাছ গুলো বেড়ে উঠেছে।

20250604_121811.jpg

20250604_121832.jpg

সবুজ রঙের পাতাগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এই কয়েন প্ল্যান্ট এর ফুল হয় এটা আমার জানা ছিল না। ফুল গুলো অনেক ছোট হয়। সাদা রঙের একদম ছোট ছোট ফুল গুচ্ছাকারে থাকে। খালি চোখে একদম কাছ থেকে দেখতেও কষ্ট হবে। ক্যামেরায় তাও ভালোই দেখা যাচ্ছিল। আজকে সকালে এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছি। পাতা গুলো দেখতে ভালো লাগছিল তাই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম। পরে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এই পাতা গুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়। এগুলো মাটি তে কিংবা পানিতেও ভালো হয়।

20250604_121735.jpg

20250604_122041.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু আপনার পোস্টটি অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে ।কয়েন প্ল্যান্ট নিয়ে আপনার অভিজ্ঞতা ও তথ্যগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি গুলো সত্যিই দারুণ লেগেছে।সবুজ পাতাগুলোর সৌন্দর্য মন ছুঁয়ে যায়। আপনার লেখার ধরণ ও উপস্থাপনায় প্রকৃতির প্রতি ভালোবাসা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

কয়েন প্লান্ট থেকে যদি কয়েন বের হয় তাহলে তো সেগুলো আমরা বিক্রি করে কিছু খেতে পারব৷ আর আজকে আপনি এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগছে৷ খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

কয়েম প্ল্যান্ট ইন্ডোর প্ল্যান্ট হিসাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর দেখতেও বেশ সুন্দর। কয়েন প্ল্যান্ট এর ফুল হয় আমিও জানতাম না। কি সুন্দর লাগছে ফুলগুলো। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39