একটি টাওয়ারের জেল পেন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি টাওয়ারের জেল পেন আর্ট মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। গত সপ্তাহে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে একটা জেল পেন আর্ট শেয়ার করছি। অনেকদিন পর এই ধরনের আর্ট করলাম। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240903_114214.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা টাওয়ার এঁকে নিয়েছি। এগুলো সাধারণত আমরা বিভিন্ন ফেইরি টেলস কাটুন এ দেখতে পাই। ছোটবেলায় যখন রুপানজেলের কার্টুনটা দেখেছিলাম তখন এরকম একটা টাওয়ার ছিল সেখানে। যাই হোক প্রথমে আমি টাওয়ার টা আর্ট করলাম।

20240903_112229.jpg

ধাপ - ২

এবার আমি পুরো ড্রইংটা জেল পেন দিয়ে অঙ্কন করে নিয়েছি।

20240903_112433.jpg

ধাপ - ৩

এবার আমি টাওয়ারের দরজা এবং জানালা আর্ট করে নিলাম। এবার পুরো টাওয়ারের মধ্যে বাঁকা করে একটা ডিজাইন করে নিলাম। এসব কিছুই আমি জেল পেন দিয়ে করেছি।

20240903_112825.jpg

ধাপ - ৪

তারপর টাওয়ারের উপরের ছোট্ট ঘরটা কিছু ডিজাইন করে নিলাম।

20240903_112938.jpg

ধাপ - ৫

এখন আমি টাওয়ারটা ডিজাইন করে নিয়েছি। আমি যে আঁকাবাঁকা ডিজাইনগুলো করেছিলাম পুরো টাওয়ারে সেগুলোর মধ্যে ছোট গোল গোল করে ডিজাইন করে নিয়েছি। এভাবে আমি একটা অংশ ফাঁকা রেখে রেখে পুরো টাওয়ারটা ডিজাইন করে নিলাম। উপরের দিকে ভিন্ন কিছু ডিজাইন করেছি।

20240903_113611.jpg

ধাপ - ৬

আর্ট এর মধ্যে থাকা বাকি পেন্সিলের দাগ গুলো আমি মুছে নিয়েছি। এবার টাওয়ারের নিচের অংশে কিছু ডিজাইন করলাম। ইটের মতো করে ডিজাইন করে নিয়েছি। ঠিক আছে টাওয়ারের আশেপাশে কিছু পাখি আর্ট করে দিয়েছি।

20240903_113941.jpg

ধাপ - ৭

এভাবেই আজকের আর্ট শেষ করলাম।

20240903_114015.jpg

Final Look

20240903_114026.jpg

20240903_114033.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপনি মাঝে মাঝে আমাদের সাথে দারুন সব আর্ট শেয়ার করেন। আজকে টাওয়ারের জেল পেন আর্ট শেয়ার করেছেন খুবই সুন্দর লাগছে আপু এটা যেন পুরনো ঐতিহ্যকে আবার নতুন করে মনে করিয়ে দেয়।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 
Screenshot_20241219_225427_Chrome.jpgScreenshot_20241219_225159.jpgScreenshot_20241219_224913_X.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জেল পেন দিয়ে টাওয়ারের ছবিটি বেশ সুন্দর রেখেছেন তো। মনে হচ্ছে এই টাওয়ার এর উপরে উঠে চারদিক পরিদর্শন করে আসি। সাগরের ধারে ওয়াচ টাওয়ার গুলো ঠিক এমনই দেখতে হয়। আপনি ঠিক সেই আদলে দারুন সুন্দর একটি টাওয়ার অঙ্কন করলেন।

 2 years ago 

আপনার মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

যেন ভিন্ন ধরনের একটি আর্ট দেখতে পারলাম। নতুন নতুন প্রতিভা গুলো মানুষকে নতুন কিছু করতে শেখায়। আপনার আজকের এই আর্ট দেখে অনেকে উদ্বুদ্ধ হবে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জেল পেন দিয়ে অনেক সুন্দর একটি টাওয়ারের আর্ট করেছেন আপু। এটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং খুবই সহজভাবে আর্ট করেছেন। যে কেউ চাইলে খুব সহজেই আর্ট করতে পারবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি টাওয়ার আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আজও তার ব্যতিক্রম হয়নি। টাওয়ারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করা জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

টাওয়ারের জেল পেন আর্ট দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে এই চিত্রটি অংকন করেছেন। আমাদের মাঝে শেয়ার করলেন, দেখতে পেয়ে মুগ্ধ হলাম।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার দক্ষতা সত্যিই অসাধারণ। এত সুন্দর ভাবে আপনি এই চিত্রটি অংকন করেছেন দেখতে অনেক ভালো লাগবে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভিন্ন ভিন্ন ধরনের আর্ট করতে আমারও খুব ভালো লাগে। আপনার এই আর্টটি ইউনিক হয়েছে আপু। একটি টাওয়ারের জেল পেন একেবারে নিখুঁতভাবে অঙ্কন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার আর্ট টা আপনার কাছে থেকে ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35