ক্লে দিয়ে কচ্ছপ তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা কচ্ছপ তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে এসব জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।

কচ্ছপের সর্বশেষ ফটোগ্রাফি

20250519_140135.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ক্লে
ধাপ - ১

প্রথমে আমি বেগুনি রঙের ক্লে নিয়েছি। এবার এটাকে গোল করে নিলাম।

20250519_134947.jpg

ধাপ - ২

এবার এই গোল অংশটুকুর উপরে কাঠি দিয়ে এরকম ডিজাইন করে নিলাম। এভাবেই আমি কচ্ছপের উপরের খোলসটা তৈরি করে নিয়েছি।

20250519_135310.jpg

ধাপ - ৩

এবার আমি অফ হোয়াইট কালারের ক্লে নিলাম। এরপর সেটাকে লম্বা চিকন করে রোলের মতো তৈরি করে নিয়েছি।

20250519_135510.jpg

ধাপ - ৪

এবার এই লম্বা রোল টাকে নিচে দেখানো শেপের মত তৈরি করে নিলাম।

20250519_135700.jpg

ধাপ - ৫

তারপর এটার উপর খোলসটা বসিয়ে দিলাম। এবং মাথার অংশটা একটু উপরের দিকে উঠিয়ে দিলাম ।

20250519_135904.jpg

ধাপ - ৬

সবশেষে মাথার অংশে কালো রংয়ের ক্লে দিয়ে চোখ তৈরি করে নিয়েছি। এভাবেই কচ্ছপটা তৈরি করলাম।

20250519_140055.jpg

Final Look

20250519_140135.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এক কথায় চমৎকার সুন্দর হয়েছে আপনার ক্লে দিয়ে কচ্ছপটি।দারুণ বানিয়েছেন। ধাপে ধাপে কচ্ছপ তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ক্লে দিয়ে কচ্ছপ তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কচ্ছপটি দেখতে চমৎকার হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কচ্ছপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

ক্লে দিয়ে খুব চমৎকারভাবে কচ্ছপ তৈরি করেছেন আপু।ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর আপনার তৈরি করা কচ্ছপটি দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

ক্লে দিয়ে আপনি দেখছি খুব সুন্দর করে একটা কচ্ছপ তৈরি করেছেন। আপনার তৈরি করা কচ্ছপটি দেখতে অনেক কিউট লাগছে। ক্লে দিয়ে এ ধরনের ছোট ছোট জিনিসগুলো তৈরি করলে দেখতে কিন্তু অনেক কিউট লাগে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ক্লে দিয়ে ভীষণ সুন্দর এবং কিউট একটি কচ্ছপ আপনি তৈরি করেছেন। সুন্দর রংয়ের ক্লেএর ব্যবহার আপনি করেছেন। কচ্ছপের পিঠের ডিজাইনটিও অনেক সুন্দর লাগছে দেখতে। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি ক্লে দিয়ে তৈরি কচ্ছপ দেখে। ধন্যবাদ।

 last year 

আজকাল ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। সেই সাথে ভালো লাগে ক্লের তৈরি বিভিন্ন জিনিস দেখতে। বেশ সুন্দর বানিয়েছেন ক্লে দিয়ে কচ্ছপটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনার কাছ থেকে এত চমৎকার একটি পোস্ট দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই ক্লে দিয়ে এত চমৎকার ভাবে কচ্ছপ তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি এই কচ্ছপ তৈরি করার ধাপগুলো একের পর এক খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে যেভাবে আপনি এটি তৈরি করেছেন এটি মনে হচ্ছে যেন এখন সামনের দিকে হাঁটা শুরু করে দিবে৷ এটিকে একেবারে বাস্তবের মতই মনে হচ্ছে৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

ক্লে দিয়ে কচ্ছপ তৈরির পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন আপু। এই ধরনের কাজগুলো যথাযথভাবে করতে পারলে দেখতে ভালো লাগে। খুবই চমৎকার হয়েছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38