কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকেও সেই রকম একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। আসলে ২/৩ সপ্তাহ ধরে আমি রেনডম ফটোগ্রাফি শেয়ার করছি। তাই ভাবলাম এবার শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম
এই ফুল গাছগুলো আমার বারান্দায় রয়েছে। কয়েকদিন আগে এক জায়গা থেকে কয়েকটা লতা কেটে এনে বারান্দায় লাগিয়েছিলাম। খুব সুন্দর ভাবে গাছ গুলো বেড়ে উঠেছে এখন আর প্রতিদিনই কমবেশি ফুল ধরে। অনেক রকম ঘাস ফুলের লতা এনেছিলাম। সবগুলোর মধ্যে এই লাল রঙের ঘাসফুল গুলো অনেক বেশি সুন্দর। তাই আমি এগুলোর ফটোগ্রাফি ক্যাপচার করলাম। এই ফুলগুলোকে অনেকে আটটা নয়টার ফুল বলে। কারণ এগুলো সকাল আটটা থেকে নয়টার ভিতরে ফুটে। এই ঘাসফুলগুলো কত রকম প্রজাতি যে রয়েছে সেটা বলা কঠিন। আমার বারান্দাতেই চার পাঁচ রকমের ঘাসফুল রয়েছে।

IMG-20240923-WA0003~2.jpg

ঘাসফুল

দ্বিতীয়
কাটা মুকুট ফুলের উপর খুব সুন্দর ভাবে একটা মৌমাছি বসে রয়েছে। এই ফটোগ্রাফি টা আমাদের ছাদের বাগান থেকে ক্যাপচার করেছি। ছাদের এক কর্নারে অনেকগুলো কাটা মুকুটের গাছ রয়েছে। আর সেখানে অনেক ফুল ফোটে। আর এই কারণে ছাদের ওই কর্ণারটাতে অনেক মৌমাছি উড়ে বেড়ায়। সেদিন দেখলাম অনেক মৌমাছি উঠছে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম একটা ছবি তোলার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করে তারপর ছবিটা তুলেছি।

IMG-20240923-WA0005~2.jpg

কাটা মুকুট ফুল

তৃতীয়
এটাও কাটা মুকুট ফুল। একই গাছের ফুল তবে একেক সময় একেক রংয়ের হয় এই ফুলগুলো। যখন ফুলগুলো ফোটে তখন সবুজ রঙের হয়। এরপর আস্তে আস্তে সেগুলো টকটকে লাল রঙের হয়। তারপর সেগুলো আস্তে আস্তে হালকা রঙের হয়ে ঝরে পড়ে যায়। যখন এই ফুলগুলো লাল টক টকে রঙের হয় তখন দেখতে বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি টা অনেক আগে ক্যাপচার করেছি।

IMG-20240529-WA0083.jpg

কাটা মুকুট ফুল

চতুর্থ
এটি এক ধরনের ক্যালেন্ডুলা ফুল। ক্যালেন্ডুলা ফুল অনেক ধরনের হয়। বিভিন্ন রঙের এবং বিভিন্ন ধরনের ফুল গুলো খুব ভালো লাগে দেখতে। বিশেষ করে ক্যালেন্ডার ফুলের পাপড়ি গুলো অনেক বেশি ভালো লাগে। আর এই পাপড়ি গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আশা করছি এই ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ফটোগ্রাফি টা আমি আমার বোনের স্কুলের সামনে থেকে করেছি। কমলা রঙের এই ফুলগুলো আসলেই অনেক সুন্দর।

IMG-20240529-WA0128.jpg

ক্যালেন্ডুলা ফুল

পঞ্চম
এই ফুলগুলো হচ্ছে কসমস ফুল। কসমস ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। এগুলোও অনেক রঙের হয়ে থাকে। কমলা রঙের এই ফুলগুলো দারুন লাগছিল দেখতে। ফুলগুলোর আশেপাশে ফুলের কলিগুলো ছিল। ফুলের কলি গুলো বেশ ভালো লাগছিল দেখতে। বিশেষ করে একসাথে অনেকগুলো ফুল দেখতে পারলে আসলেই ভালো লাগে।

20240414_093907.jpg

কসমস ফুল

ষষ্ঠ
এখানে আপনাদের সাথে পিটুনিয়া ফুলের একটা ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফটোগ্রাফি টাও আমি ক্যাপচার করেছিলাম আমার বোনের স্কুলের এরিয়া থেকে। আমরা সবাই জানি পিটুনিয়া ফুল অনেক রঙের হয়। শুধুমাত্র একটি কালারের দেখা যায় আবার এরকম দুইটি কালারের কম্বিনেশন এর ফুলও দেখা যায়। আমার কাছে এই দুইটি কালারের কম্বিনেশন এর ফুল গুলো সবচেয়ে বেশি ভালো লাগে। বিশেষ করে ফুলগুলোর পাপড়ির মাঝখানে সাদা কালারটা সত্যিই খুব দারুণ লাগে দেখতে।

20240414_093140.jpg

পিটুনিয়া ফুল

ডিভাইস নেম:- Samsung Galaxy A14

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর লাগছে আপু বিশেষ করে দুই নং ফটোগ্রাফিটা বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ফুলের উপরে মৌমাছির মধু সংগ্রহের দৃশ্যটা অসাধারণ ছিল এক কথায়।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্ চমৎকার চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমার বাংলা ব্লগের পোস্ট গুলো দেখে মনে হচ্ছে যে এখানে ফুলের মেলা বসেছে। কেননা সবাই মিলে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করছে তা দেখে আমার কিন্তু লোভ হচ্ছে। তেমনি অন্যান্যদের মতো আপনিও খুব সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা ও অবিরাম।

 2 years ago 

আমিও আপনার মতো ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি।বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি করতে ভালোই লাগে।

সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি আপু। আপনি আজকে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে চমৎকার লেগেছে। ছোট ছোট ঘাসফুল গুলো দেখতে চমৎকার লাগে আর এটা সত্যি বলেছেন ঘাসফুলের অনেক প্রজাতি রয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর করেছেন আপু। চমৎকার লাগছে। ফুলের উপর মৌমাছি এইটা দেখতে বেশ চমৎকার লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো ভালো করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

কে বলে আপু আপনার দক্ষতা নেই আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক আগে থেকেই দেখি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লাগে। আজকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মতো আমিও চেষ্টা করি ফটোগ্রাফির মধ্যে ভিন্নতা আনার জন্য। যাইহোক চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে কাটা মুকুট ফুলের মধ্যে যে মৌমাছি বসে রয়েছে, সেই ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। ঘাসফুল আমার খুব ভালো লাগে। একটা সময় আমার বাসায় প্রচুর পরিমানে ঘাসফুল ছিল। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঘাসফুল আমারও বেশ পছন্দের। দেখতে খুব ভালোই লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64730.52
ETH 1857.96
USDT 1.00
SBD 0.38