কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzruibVWpEXyVfiZLnUdeaN53brCDv35u53xMXrJ12GdLF9kgtKH1nZMFYy5YyCTSwi1o4nB34bphzKBpz.jpeg

প্রথমে সবার পছন্দের একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। কাঠ গোলাপ ফুল কম বেশি সবাই পছন্দ করে। বিশেষ করে এই সাদা এবং হলুদ রঙ এর টা আমার খুবই পছন্দ। বৃষ্টি ভেজা কাঠ গোলাপ ফুলটা খুবই সুন্দর লাগছিল দেখতে। বেশ কয়েকদিন ধরে প্রায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে। গতকাল বৃষ্টির পর একটু ছাদে গিয়েছিলাম তখন দেখলাম সুন্দর একটা কাঠ গোলাপ ফুল। তখনই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি।

দ্বিতীয়

20250527_161916.jpg

এখানে একটা রৌদ্রজ্জ্বল দিনের আকাশের ফটোগ্রাফি শেয়ার করলাম। এরকম আকাশ আমার খুবই পছন্দ যদিও এ ধরনের দিনগুলোতে গরম একটু বেশি থাকে। গতবারের তুলনায় এবার গরম একটু কম পড়ছে। এবার বৃষ্টি বেশি হচ্ছে। বৃষ্টির শুরু হওয়ার কিছুদিন আগেই একদিন এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি। সেদিন রোদ তো অনেক বেশি ছিল। নীল আকাশ এবং সাদা মেঘ সবকিছু চমৎকার লাগছিল দেখতে।

তৃতীয়

20250505_140524.jpg

এখানে খুব সুন্দর একটা ময়ূরের ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি এর আগে কখনো এরকম পুরোপুরি পেখম মেলা ময়ূর দেখিনি। সেদিন ড্রিম হলিডে পার্কে গিয়ে এই ময়ূর দেখার সুযোগ হয়েছে। আমি এর আগে বেশ কয়েকটা জায়গায় ময়ূর দেখেছি তবে কখনোই এরকম পেখম মেলে থাকতে দেখিনি। আমার কাছে ময়ূর টা খুবই সুন্দর লেগেছে। কতটুকু ভালো ভাবে ক্যাপচার করতে পেরেছি জানিনা কারণ অনেক দূরে ছিল ময়ূরটা।

চতুর্থ

20250401_165830.jpg

এই ফটোগ্রাফি টা গ্রামে গিয়ে ক্যাপচার করা। গতবার গ্রামে গিয়ে করেছিলাম। গাছটাতে অনেক আম ধরেছে। একসাথে এতগুলো আম দেখলেও লোভ লাগে। কাঁচা আম এখন এমন একটা পাওয়া যায় না। যার কারণে দেখলে আরো বেশি খেতে ইচ্ছা করে। এরকম আম দেখলেও লোভ লেগে যায়। গাছটার মধ্যে একসাথে অনেক আম ধরেছে।

পঞ্চম

20250505_143203.jpg

এটা হচ্ছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। বাগান বিলাস ফুল অনেক কালারের দেখা যায় তবে সাদা কালারের গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফিও পার্ক থেকে করেছিলাম। পুরো গাছ টা ফুল দিয়ে ভরেছিল। এরকম দৃশ্য দেখলেও ভালো লাগে। আর এখানে বেশ বড় অংশ জুড়ে বাগান বিলাস ফুল লাগানো। চমৎকার লাগছিল দেখতে।

ষষ্ঠ

20250505_143944.jpg

এই ফুল টাও বেশ পরিচিত একটা ফুল। অনেকের পছন্দের ফুলও বলা যায়। এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি। সবুজ পাতার ফাঁকে লাল রঙের ফুল গুলো চমৎকার লাগে দেখতে। এই ফটোগ্রাফি টা রাস্তার পাশ থেকে ক্যাপচার করেছিলাম। বসন্তের সময়টাতে অনেক কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকে। দূর থেকে এগুলো দেখতে অন্যরকম সুন্দর লাগে।

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

বাহ্ আপনি তো দারুণ দারুণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে আপু। এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুবই ভালো লাগলো আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সবসময় খুব পছন্দ। আপনি অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম সব ফটোগ্রাফির দিকে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

গোলাপ ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। গোলাপ ফুলের প্রতিটি প্রজাতি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে গোলাপ ফুল টি একটু বেশি ভালো লাগে। আপনার শেয়ার করা বাকি সব ফটোগ্রাফী গুলো দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

রেনদম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে অনেকগুলো ছবির সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। আজ আপনি দারুন সব ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। বিশেষ করে ময়ূর ও কাঠগোলাপের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি এবং আকাশের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং ময়ূরের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ চমৎকার চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

বেশ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো। বেশ পরিস্কার ও ঝকঝকে। তাই দেখতে বেশি সুন্দর লাগছে। তবে কাঁঠগোলাপ ফুলের উপর বৃষ্টির ফোটার কারনে ফটোগ্রাফিটি বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি দেখতে গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। ভাবতেই পারিনি এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমি দেখতে পারব। ময়ূরের পেখম মেলা দেখার সৌভাগ্য অনেক কপাল করেই পাওয়া যায়। ভীষণ সুন্দর লাগে এমন ময়ূরের পেখম মেলা দেখতে। বাস্তবে আমি কখনো এমন দৃশ্য দেখার সৌভাগ্য করে উঠতে পারিনি আপনার এই পোষ্টের মাধ্যমে দেখার সৌভাগ্য হয়ে গেল অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64157.23
ETH 1797.50
USDT 1.00
SBD 0.39