কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

20250610_181310.jpg

প্রথমে আমি আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে ঝিঙে সবজির ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো দেখতে হলুদ রঙের এবং আকারে একটু বড় থাকে। ফটোগ্রাফিটা আমি আমাদের ছাদ বাগান থেকে ক্যাপচার করেছি। ঝিঙে সবজি আমার তেমন একটা পছন্দ না। তবে রান্না করার চেয়ে ভাজি করলে তাও একটু খাওয়া হয়।

দ্বিতীয়

20250617_122650.jpg

এখানে আমি আপনাদের সাথে একটা মেঘলা আকাশের ফটোগ্রাফি শেয়ার করেছি। বৃষ্টি আসার আগ মুহূর্তটা সত্যি খুব সুন্দর। এটা আমাদের ভার্সিটির এরিয়া থেকে ক্যাপচার করা। অনেকদিন আগে ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম। এরকম খোলামেলা জায়গাতে মেঘলা আকাশের নিচে সময় কাটাতেও বেশ ভালো লাগে। বিশেষ করে এই সময়ের বাতাসটা একদম শরীর ঠান্ডা করে দেয়। আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে তাই ফটোগ্রাফিটা করেছিলাম।

তৃতীয়

20250521_175010.jpg

এখানে আপনাদের সাথে একটা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলটা কম বেশি সবাই খুব পছন্দ করে। আমার নিজেরও এটা খুব পছন্দের। ছাদে এই সময়টাতে অনেক কাঠ গোলাপ ফুল ফোটে। একদিন আমি ছাদে যাইনি তাই আমার ছোট ভাই আমার জন্য এই ফুলটা নিয়ে আসে। তখনই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম।

চতুর্থ

20250505_140515.jpg

এখানে আপনাদের সাথে একটা পেখম মেলা ময়ূরের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম ড্রিম হলিডে পার্কের চিড়িয়াখানা থেকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেকগুলো ময়ূর দেখলাম সেখানে। আর প্রত্যেকটা ময়ূর পেখম তোলা। এর আগে কখনো এরকম পেখম তোলা ময়ূর আমি দেখিনি। অবশ্য সেদিন একটা সাদা রঙের মুয়ুর ও দেখেছিলাম।

পঞ্চম

20250401_161916.jpg

এখানে আপনাদের সাথে আরো একটা সবজির ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে চিচিঙ্গা সবজির ফুল। এই ফুলটা সত্যিই অনেক সুন্দর দেখতে। চিচিঙ্গা সবজির ফুলের আগে সামনাসামনি কখনো দেখিনি আমি। প্রথম দেখে বিশ্বাসই হচ্ছিল না এটা কোন সবজির ফুল। ফুলটা আসলেই খুব সুন্দর দেখতে।

ষষ্ঠ

20250116_112741.jpg

সবশেষে আপনাদের সাথে আরও একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটা হচ্ছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টাও আগের ক্যাপচার করা। এই সূর্যমুখী ফুল টা আমার খুব পছন্দের ফুল। ফুলের কালার টা যেরকম সুন্দর তেমনই সূর্যের দিকে এই ফুলের নির্ভরশীলতা আরো বেশি মুগ্ধ করে আমাকে।

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অসাধারণ আপু। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। বৃষ্টি আসার আগ মুহূর্তে আকাশ এমনিতেই সৌন্দর্যে ভরে ওঠে। এই মুহূর্তে যেন স্বপ্নের মত সুন্দর। দেখতে এবং উপভোগ করতে খুবই ভালো লাগে। বাকি ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার তোলা ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত ছিল। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। দারুন ভাবে করেছেন আপনি সবগুলো ফটোগ্রাফি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করে তোলার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার সুন্দর হয়েছে। তবে ময়ূরের পেখম মেলা ফটোগ্রাফিটি দেখে আমার চোখ আটকে গেল। ভীষণ সুন্দর এই দৃশ্য সৌভাগ্য থাকলে তবেই দেখা যায়। এমন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ওয়াও আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে দেখতে। ময়ূরের পেখম মেলা কখনো সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি তবে আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে দেখার সৌভাগ্য হয়ে গেল। এছাড়াও ফুলের ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর লাগলো দেখে। এমন চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমিও সামনাসামনি ময়ূরের পেখম মেলা ওই দিন দেখেছিলাম। যা দেখে আমার কাছে ও বেশ ভাল লেগেছিল। ধন্যবাদ আপনাকে সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এবং ময়ূরের ফটোগ্রাফিও খুব চমৎকার লাগলো। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি এখানে চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তার পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো দেখার পাশাপাশি যখন বর্ণনা গুলো পড়ছিলাম তখন আরও অনেক বেশি ভালো লাগছিল৷ এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় নাম্বারে আপনি যে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38