কাচ্চি ডাইনে ডিনার করার মুহূর্ত || শেষ পর্ব

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


IMG-20250105-WA0049.jpg

গত কয়েকদিন আগেই আপনাদের সাথে কাচ্চি ডাইনে ডিনার করার প্রথম পর্ব টা শেয়ার করেছিলাম। সেই পর্বে মূলত তাদের সেখানকার ডেকোরেশন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের পর্বে খাওয়া-দাওয়ার মুহূর্ত গুলো শেয়ার করব। গত পর্বে আমি বলেছিলাম আমার কাকা কাকীর ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের পুরো পরিবারের দাওয়াত ছিল সেখানে। আমরা সবাই মিলে গিয়েছিলাম।

IMG-20250105-WA0019.jpg

সেখানে গিয়ে আমরা প্রথমে খাবার অর্ডার করলাম। খাবার অর্ডার দিয়ে আমরা কিছু ফ্যামিলি ফটো তুলে নিলাম। আর আশেপাশে সুন্দর ডেকোরেশন গুলোর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। এখানে মূলত তারা ব্ল্যাক এবং গোল্ডেন কালারের একটা ভাইব রেখে পুরোটা ডেকোরেশন করেছে। আমরা সবাই বাসমতি কাচ্চি অর্ডার করেছি। কাচ্চি টা আসলেই অনেক বেশি সুস্বাদু ছিলো। কাচ্চির সাথে আমরা বোরহানি অর্ডার করলাম। বোরহানি আমি আবার খুব একটা খেতে পারি না। ওদের বোরহানি টা ভালো ছিলো তবে আমি বোরহানি একদমই কম খাই। এরপর সবাই ফিরনি অর্ডার করলাম। ফিরনি টা বাসায় নিয়ে এসেছি। এটাও অনেক ভালো ছিলো খেতে।

IMG-20250105-WA0031.jpg

IMG-20250105-WA0029.jpg

IMG-20250105-WA0030.jpgIMG-20250105-WA0036.jpg
তারা পুরো রেস্টুরেন্টে টা খুব সুন্দর কিছু ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে। এখানে আমি একটা ঝাড়বাতির ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ঝাড়বাতি গুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এই ঝাড়বাতিটার লাইটগুলো পুরো পাতার মতো দেখতে। এরকম আরো সুন্দর সুন্দর অনেক ঝাড়বাতি ছিল সেখানে। সবমিলিয়ে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছি।

IMG-20250105-WA0038.jpg

IMG-20250105-WA0057.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 
Screenshot_20250129_184435_SuperWalk.jpgScreenshot_20250129_184347.jpgScreenshot_20250129_184005_X.jpgScreenshot_20250129_181943_Chrome.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খাওয়া-দাওয়ার এমন সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লেগেছে আমার কাছে। মাঝেমধ্যে বাইরে কোথাও যদি এভাবে খেতে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালোলাগা থাকে। আর সাথে যদি প্রিয় মানুষেরা থাকে তাহলে আরও বেশি।

 last year 

ঠিকই বলেছেন আপনি। মাঝেমধ্যে প্রিয় মানুষদের সাথে এভাবে খাওয়া-দাওয়া করতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

কাচ্চি ডাইনে ডিনার করার অনেক সুন্দর মুহূর্তের শেষ পর্ব আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করেছেন। কাচ্চির সাথে বোরহানিও অর্ডার করেছিলেন দেখে অনেক ভালো লাগলো। খাবার গুলো দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে করছে। বুঝতেই পারছি অনেক মজাদার ছিল এই খাবারগুলো।

 last year 

হ্যাঁ খাবারগুলো কিন্তু খুবই মজাদার ছিল। আমার কাছেও বেশ ভালো লেগেছে খেতে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38