সুস্বাদু আম মাখা রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সুস্বাদু কাঁচা আম মাখা রেসিপি। বর্তমান সময়ে কম বেশি সব জায়গাতে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম বিভিন্নভাবে খাওয়া যায়। আর এই সময়টাতে কম বেশি সবাই কাঁচা আমের আচার তৈরি করে। আমাদের বাসায়ও তৈরি করা হয়। দুপুর বেলা কাঁচা আম মাখা খেতে বেশ ভালো লাগে। কিছুদিন আগে আপনাদের সাথে কাঁচা আমের শরবত তৈরি করে শেয়ার করেছিলাম। আজকে এই কাঁচা আম মাখা শেয়ার করছি। এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে খুব সহজেই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000056987.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কাঁচা আম
  • লেবু
  • বিট লবণ
  • মরিচ বাটা
  • লবণ
  • ধনিয়া গুঁড়ো
  • চিলি ফ্লেক্স
  • ধনিয়া পাতা
  • লেবু পাতা

1000056965.jpg

ধাপ - ১

প্রথমে আমি ছোট একটা প্লেটে পরিমাণ মতো মরিচ বাটা নিলাম। তারপর সেখানে পরিমাণমতো লবণ দিয়ে দিয়েছি।

1000056966.jpg1000056967.jpg
ধাপ - ২

তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবং কিছুটা পরিমাণ বিট লবণ। তারপর দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ পানি।

1000056970.jpg1000056971.jpg
ধাপ - ৩

এবার আমি সব মসলা ভালোভাবে মিক্স করে নিয়েছি।

1000056973.jpg

ধাপ - ৪

এখানে আমি কাঁচা আম একটু বড় টুকরো করে কেটে নিয়েছি।

1000056975.jpg

ধাপ - ৫

এবার আমের মধ্যে আমি মিক্স করে রাখা মসলাগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।

1000056976.jpg1000056978.jpg
ধাপ - ৬

তারপর ছোট একটা লেবু টুকরো করে দিয়ে দিলাম। সেই সাথে ধনিয়া পাতা কুচি করে সেখানে দিয়েছি। তারপর সবকিছু ভালোভাবে মেখে নিলাম। এভাবেই লোভনীয় আম মাখা তৈরি করে নিয়েছি।

1000056979.jpg1000056980.jpg
পরিবেশন

1000056981.jpg

1000056984.jpg

1000056985.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু কাঁচা আম এভাবে মাখিয়ে খেলে অনেক ভালো লাগে। আসলে আপু এই গরমে এমন কাঁচা আমের শরবত হলে আর কিছু লাগে না। আপনার আম মাখা রেসিপি দেখে লোভ লেগে গেল। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিকই বলেছেন রেসিপিটি সবার খুব মজা করে খেয়েছি ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

এমন সুস্বাদু আম মাখা দেখে তো জিভে জল চলে এলো আপু। এত লোভনীয় লাগছে আম মাখা গুলো।ইচ্ছে করছে প্লেট থেকে তুলে খেতে। এভাবে ঝাল ঝাল করে আম খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা রেসিপিটি খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ওয়াও আপনার আম মাখা রেসিপি দেখে আমার জিভে পানি চলে আসলো আপু।এইরকম করে আম মেখে খেতে খুবই ভালো লাগে। আপনি তো আজকে অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করছেন। ডে কেউ দেখলে লোভে পরবে আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আম মাখা খেতে কম বেশি সবাই পছন্দ করে। তবে আম মাখাতে আমি ধনে গুড়া ব্যবহার করি না। তাই জানি না কেমন হবে খেতে। তবে তাদের কাছে ভালই লাগবে মনে হচ্ছে যারা ধনে গুড়া খেতে পছন্দ করেন। ধন্যবাদ মজাদার আম মাখার রেসিপি শেয়ার করার জন্য।।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

এই আম মাখা রেসিপি দেখে তো এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু আম মাখা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছেন তা যেরকম সুস্বাদু হয়েছে তেমনি এটি তৈরি করার ধাপগুলো আপনি একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এই আম মাখা রেসিপি যখন শেষ পর্যন্ত আপনি শেয়ার করেছেন এটি অনেক সুস্বাদু হয়েছে যা এর ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে৷

 last year 

অনেক সুস্বাদু আম মাখা রেসিপি তৈরি করেছেন। আম মাখা খেতে অনেক পছন্দ করি। গরমের দিনে দুপুরবেলা আমাকে খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও তেমন একটা টক খেতে পারি না। আপনার হাতের আম মাখা দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59663.25
ETH 1574.23
USDT 1.00
SBD 0.42