চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকেও সেই রকম একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। আসলে ২/৩ সপ্তাহ ধরে আমি এই রেনডম ফটোগ্রাফি শেয়ার করছি। আসলে এ ধরনের ফটোগ্রাফি পোস্টে বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি দেখা যায় যার কারণে আমার কাছে মনে হয় এই ধরনের ফটোগ্রাফি পোস্ট গুলো একটু বেশি ভালো লাগবে। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম
রেনডম ফটোগ্রাফির আজকের পোস্টে আমি প্রথমেই একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে এবং সবাইকে আকৃষ্ট করে। যেকোনো ফুলের সৌন্দর্য সত্যিই মনমুগ্ধকর। আমি যেই ফুলের ফটোগ্রাফি টা শেয়ার করলাম এখানে সেটি হচ্ছে রেইন লিলি ফুল। গোলাপি রঙের রেইন লিলি ফুল হয়তো অনেকে দেখলেও সাদা রংয়ের এই ফুলগুলো দেখেননি। সাদা রঙের এগুলো আমিও প্রথমবারের মতো দেখেছি। ফুলগুলো আসলেই খুব সুন্দর। সাদা রংয়ের এই শুভ্রতা দেখতে আসলেই ভালো লাগছে। আর গোলাপি রঙের ফুলগুলোর পাতার তুলনায় এই রেইন লিলি ফুল গাছের পাতাগুলো একটু চিকন হয়।

1000043871.jpg

রেইন লিলি ফুল

দ্বিতীয়
এখানে আমি একটি আর্টিফিশিয়াল গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। আর্টিফিশিয়াল এই জিনিসগুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগে। দূর থেকে দেখে মনে হবে যে বাস্তব। বেশ কয়েকদিন আগে এই দোকানটাতে গিয়েছিলাম। এইসব দোকানগুলোতে ঘর সাজানোর জন্য অনেক কিছুই পাওয়া যায়। এই প্রত্যেকটা জিনিস দেখলেই ইচ্ছে করে কিনতে। বেশ কয়েকদিন আগে নানুর সাথে একবার এই দোকানটাতে গিয়েছিলাম। পরে নানু এই আর্টিফিশিয়াল গাছটা কিনেছিল। সাজিয়ে রাখার পর গাছটা আরো বেশি সুন্দর লাগে দেখতে।

1000045331.jpg

আর্টিফিশিয়াল চেরি ফল গাছ

তৃতীয়
এখানে আমি সুন্দর আকাশের ফটোগ্রাফি শেয়ার করেছি। শরতের নীল আকাশের সাদা মেঘ এর সৌন্দর্য অন্যরকম। এই ধরনের আকাশ আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে। যদিও এরকম ওয়েদারে অনেক গরম পড়ে তবে ‌ এই ধরনের আকাশ গুলো অনেক ভালো লাগে দেখতে। ‌ ফটোগ্রাফি টা কয়েকদিন আগেই ক্যাপচার করেছিলাম।

1000045335.jpg

প্রাকৃতিক দৃশ্য

চতুর্থ
এখানে আমি একটা ফলের ফটোগ্রাফি শেয়ার করলাম। মূলত আমি আজকের এই ফটোগ্রাফি পোস্টে প্রত্যেকটা ফটোগ্রাফি ভিন্ন ধরনের শেয়ার করেছি। এগুলো হচ্ছে করমচা ফলের ফটোগ্রাফি। এটাও কয়েকদিন আগে ক্যাপচার করা। আমাদের ছাদ বাগান থেকে ক্যাপচার করেছিলাম। এখন অবশ্য সবগুলো আরো বেশি পেকে গিয়েছে যার কারণে একদম কালো রঙের হয়ে গিয়েছে। টকটকে লাল রঙের অবস্থায় থাকতে বেশ সুন্দর লাগতো এই ফলগুলো। যদিও এগুলো খেতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে তবে এগুলোতে অনেক পুষ্টিগুণ রয়েছে।

1000037561.jpg

করমচা

পঞ্চম
এই ফটোগ্রাফিটা ও ছাদ বাগান থেকে ক্যাপচার করেছি। বৃষ্টির সময় বাঁশ গুলোর মধ্যে এরকম মাশরুম দেখা যায় মাঝে মাঝে। দুইদিন ধরে প্রায় সারা দেশে বৃষ্টি হচ্ছে কম বেশি। কয়েকদিন আগে অনেক গরম পড়েছে তবে এখন সব জায়গাতেই আবহাওয়া ভীষণ ঠান্ডা। বৃষ্টির সময় এরকম মাশরুমগুলো কমবেশি দেখা যায়। তবে এই মাশরুমটা অনেক বড় ছিল। আর দেখতেও বেশ ভালো লাগছিল তাই আমি ফটোগ্রাফিটা ক্যাপচার করেছি।

1000037328.jpg

মাশরুম

ষষ্ঠ
এই ফটোগ্রাফি দেখে অনেকেরই নিশ্চয়ই বেশ লোভ লাগছে। আসলে লোভনীয় খাবার গুলোর ফটোগ্রাফি দেখলেও লোভ লেগে যায়। ভেলপুরি আমার খুবই পছন্দের। প্রায় সময় বাসায় বিকেল বেলা ভেলপুরি আনা হয়। যদিও এ ধরনের খাবারগুলো স্বাস্থ্যসম্মত নয় তবে এগুলো দেখলে আসলে নিজেকে সামলে রাখা কঠিন। আমাদের এখানকার একটা দোকানে ভেলপুরি এরকম সুন্দর ভাবে ডেকোরেশন করে দেওয়া হয়।

1000014662.jpg

ভেলপুরি

ডিভাইস নেম:- Samsung Galaxy A14

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু।আপনি খুব সুন্দর ভাবে নানা রকমের দৃশ্য ক্যাপচার করেছেন।ফুলের পাশাপাশি আর্টিফিশিয়াল চেরি ফল গাছ,প্রাকৃতিক দৃশ্য ভীষণ ভালো লেগেছে। আপনার শেয়ার করা ভেলপুরির ফটোগ্রাফি দেখে আমি মিনি পিজ্জা ভেবে বসেছি।ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপু। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। অনেকদিন পর করমচা দেখলাম। ছোটবেলায় অনেক খেয়েছি এগুলো। তাছাড়া রেইন লিলি ফুলটি খুবই ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সাদা রেইন লিলি এর আগে কখনও দেখেনি। তাছাড়া করমচা দেখে খুব খেতে ইচ্ছে করছে। ছোটবেলায় অনেক খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে। আকাশের ফটোগ্রাফি আরও বেশি সুন্দর হয়েছে আর সবশেষের ভেলপুরি দেখে তো লোভ সামলাতে পারছি না। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। আর্টিফিশিয়াল ফটোগ্রাফিও অসাধারণ ছিল।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে সবচাইতে বেশি ভালো লেগেছে আকাশের ফটোগ্রাফি টা এবং আর্টিফিশিয়াল চেরি গাছের ফটোগ্রাফি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্ত্রের মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সাদা রঙের রেইন লিলি খুব চমৎকার লাগছে আমি সাদা রঙের রেইন লিলি দেখি নি কখনো।খুব দারুন হয়েছে প্রতিটি ফটোগ্রাফি। সুন্দর ভাবে আপনি বর্ননা দিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আর সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সাদা রঙের ফুল। অনেক সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন দেখে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার বেলপুরির ফটোগ্রাফিকে আমি তো পিজ্জা ভেবে ভুল করছি,হা হা হা। এখানে করমচার ফটোগ্রাফিটাও দারুন হয়েছে। সব গুলো ছবিই তুলনাহীন। প্রত্যেকটা ছবি একেকটা স্মৃতি হয়ে থাকবে। ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করা যায়। আপনি অনেক সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন।প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38