মুগ ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা কিছুদিন আগে তৈরি করেছিলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রেসিপি। মুরগির মাংস আমার খুব একটা ভালো লাগেনা। তবে একটু ভিন্নভাবে তৈরি করলে বেশ ভালো লাগে খেতে। মুগ ডাল দিয়ে এভাবে আগে কখনো তৈরি করা হয়নি। রেসিপিটা আসলেই বেশ মজার ছিল। আপনারা চাইলে খুব সহজে এটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগলো। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000052629.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মুরগির মাংস
  • মুগ ডাল
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • তেজপাতা
  • দারুচিনি
  • এলাচ
  • রসুন বাটা
  • আদা বাটা
  • জিরা গুঁড়ো
  • মরিচ গুঁড়
  • হলুদ গুঁড়ো
  • ধনিয়া গুঁড়ো
  • লবণ

1000052603.jpg

ধাপ - ১

প্রথমে আমি মুগ ডালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো ভাজার পর খুব সুন্দর একটা স্মেল আসে।

1000052601.jpg1000052604.jpg
ধাপ - ২

এবার আমি মুরগির মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মশলা গুলো খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলাম।

1000052606.jpg1000052607.jpg
ধাপ - ৩

এবার একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তারপর গরম তেলে মুরগির মাংসগুলো ভেজে নিলাম।

1000052608.jpg1000052611.jpg
ধাপ - ৪

এবার অন্য একটা পাতিলে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এবার সেখানে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা।

1000052610.jpg1000052613.jpg
ধাপ - ৫

তারপর একে একে লবণ, হলুদ গুঁড়, মরিচ গুঁড়, ধনিয়া গুড়া, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর সবগুলো মসলা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1000052614.jpg1000052617.jpg
ধাপ - ৬

এবার একটা টমেটো কুচি করে মসলার সাথে মিক্স করে নিয়েছি।

1000052618.jpg1000052619.jpg
ধাপ - ৭

এরপর সেখানে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংস।

1000052621.jpg1000052623.jpg
ধাপ - ৮

এবার সবকিছু আবারও ভালভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পানি যেন ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানি শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো।

1000052624.jpg1000052625.jpg
পরিবেশন

1000052631.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক মজাদার একটা রেসিপি দেখলাম। যেটা খেতে সবাই অনেক পছন্দ করে বলে আমার মনে হয়। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে কিন্তু এরকম খাবার গুলো তৈরি করে খেতে অনেক ভালো লাগে। কেন যে এখন এটা দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল।

 last year 

এটা খেতে আসলেই সুস্বাদু ছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বাহ আপু চমৎকার রেসিপি তৈরি করেছেন তো। সব সময় মুগের ডাল দিয়ে মাছ খাওয়া হয় কিন্তু কখনো মাংসের সাথে এভাবে রান্না করে খাওয়াই হয় না। তবে রেসিপিটা দেখে চমৎকার লাগছে। কালার টা কি দারুন এসেছে! সত্যি লোভ সামলাতে পারছিনা। চমৎকার একটি রেসিপি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

আমিও প্রথমবারের মতো তৈরি করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি ট্রাই করে দেখতে পারেন এটা।

 last year 

মুগ ডাল দিয়ে আপনার চিকেন রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। রেসিপির কালার এবং পরিবেশন খুবই সুন্দর ছিল।

 last year 

চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

মুরগির মাংস আপনার খুব একটা ভালো লাগে না তাই মাঝেমধ্যে ভিন্নভাবে রান্না করেন জেনে ভালো লাগলো। আসলে সত্যি ভিন্নভাবে যে কোন জিনিস তৈরি করলে ভালো লাগে। মুরগির মাংসের চমৎকার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে খুবই লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

এভাবে ডাল দিয়ে যে মুরগির মাংস রান্না হয় এটা প্রথমবার দেখলাম। আপনারা নানান ধরনের সবজি দিয়ে রান্না করেছেন আমি দেখেছি আগেই কিন্তু ডাল দিয়ে কখনো না আমি করেছি না কাউকে করতে দেখেছি। বেশ অভিনব লাগলো রেসিপিটা। কখনো সুযোগ হলে বাড়িতে অবশ্যই করবো। আর মাংস যেহেতু দেয়া রয়েছে তাই খেতে খারাপ হবে এমনটা ভাবিই না।

 last year 

আজকে আপনার কাছ থেকে এত সুস্বাদু রেসিপি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে ৷ যেভাবে আপনি মুগ ডাল দিয়ে এই মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছেন সেটি ধাপে ধাপে তৈরি করার ধাপগুলো যেভাবে শেয়ার করেছেন শেষ পর্যন্ত এটির ডেকোরেশন শেয়ার করেছেন এটি দেখেই মুখের মধ্যে পানি চলে আসলো৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61494.66
ETH 1717.84
USDT 1.00
SBD 0.38