নাচোস চিপস এর রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে নাচোস চিপস এর রেসিপি। এই রেসিপিটা বেশ কয়েকদিন আগেই তৈরি করা। কয়েকদিন আগে যখন দেশের পরিস্থিতির কারণে ইন্টারনেট বন্ধ ছিল তখন বিকেল বেলা নিজেই বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতাম। যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল তাই ফ্রি ছিলাম অনেক। আর এই কারণেই বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেয়েছিলাম বিকেলের দিকে। এই রেসিপিটা বেশ সহজ একটা রেসিপি। তৈরি করতে তেমন বেশি কিছু দরকার হয় না। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এবং দ্রুত এই নাস্তার রেসিপি তৈরি করা যাবে। আর এটা খেতেও ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে বাসায় খুব সহজেই রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240928-WA0007.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • চালের গুঁড়ো
  • লবণ
  • মরিচ গুঁড়ো

IMG-20240928-WA0027.jpg

ধাপ - ১

প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। তারপর সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম।

IMG-20240928-WA0025.jpg

ধাপ - ২

এরপর গরম পানির মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি।

IMG-20240928-WA0024.jpg

ধাপ - ৩

এরপর আমি এই ডো টা কে হাত দিয়ে ভালো ভাবে মেখে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি।

IMG-20240928-WA0005.jpg

ধাপ - ৪

এরপর আমি এই ডো টা কে দিয়ে বেশ কয়েকটা রুটি তৈরি করে নিলাম।

IMG-20240928-WA0022.jpg

ধাপ - ৫

এরপর পুরো রুটি টা কে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি।

IMG-20240928-WA0020.jpg

ধাপ - ৬

এরপর রুটিগুলোকে ত্রিভুজ শেপে কেটে নিয়েছি।

IMG-20240928-WA0018.jpg

ধাপ - ৭

একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। এরপর গরম তেলে ত্রিভুজ শেপে কেটে রাখা চিপস গুলো ভেজে নিয়েছি। ভাজা চিপস গুলো একটি ঝুড়িতে তুলে নিলাম।

IMG-20240928-WA0017.jpgIMG-20240928-WA0013.jpg
ধাপ - ৮

এরপর আমি একটি ঢাকনাযুক্ত বক্স নিয়ে নিলাম। বক্সের মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। সাথে সামান্য পরিমাণ লবণ নিলাম। যেহেতু আগে চিপসের মধ্যে লবণ দিয়েছি তাই খুব বেশি লবণ নেই নি।

IMG-20240928-WA0015.jpg

ধাপ - ৯

এরপর আমি বক্সের ভিতরে চিপস গুলো দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এভাবেই চিপস গুলো তৈরি হয়ে গেল।

IMG-20240928-WA0011.jpg

পরিবেশন

IMG-20240928-WA0008.jpg

IMG-20240928-WA0009.jpg

IMG-20240928-WA0006.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 2 years ago 

নাচোস চিপস এর রেসিপি আমার কাছে অনেক মজাদার মনে হয়েছে। এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। তাই খেতে ইচ্ছা করছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নাচোস চিপস বাসায় তৈরি করে ফেলেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। এই ধরনের খাবার গুলো বিকেলের নাস্তায় খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

নাচোস চিপস চিকেন দিয়ে ্খেতে যেমন মজা লাগে,তেমনই শুধু শুধু খেতেও বেশ মজা লাগে। আপনি চালের গুড়া দিয়ে নাচোস চিপস বানিয়েছেন। আমি অবশ্য ময়দা আর কর্ন ফ্লাওয়ার দিয়ে বানাই। খেতে বেশ লাগে। মজার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি কখনো ময়দা দিয়ে ট্রাই করিনি ।তাহলে একদিন ময়দা দিয়ে ট্রাই করে দেখব। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ‌

 2 years ago 

আমি আমার লাইফে চিপ্স অনেক খেয়েছি তবে চিপস এর রেসিপি আজও কখনো নিজের ট্রাই করে দেখা হয় নাই । আপনার তৈরি করা চিপস গুলো দেখে খুবই ক্রাঞ্চি এবং সুস্বাদু মনে হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এটি আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই নাচোস চিপস এর রেসিপি তৈরী করলেন দেখে ভালো লাগলো। মুখরোচক এই চিপস গুলো খেতে আমার কাছে দারুন লাগে।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি নাচোস খেতে খুবই পছন্দ করি। কিন্তু কখনো জানতাম না যে, এটি কিভাবে তৈরি করা হয়। আজকে আপনার পোষ্টের মাধ্যমে খুবই সুন্দর ভাবে দেখে নিলাম যে, এটি কিভাবে তৈরি করতে হয়। এত সুন্দর ভাবে নাচোস চিপস তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আপনি দেখছি আজকে বাড়িতে বসেই চিপসের রেসিপি তৈরি করেছেন। আসলে চিপস আমার খুবই প্রিয়। আপনি দেখছি বেশ কিছু উপকরণের সংমিশ্রণে এতো সুন্দর একটি রেসিপি সম্পন্ন করেছেন।আর আপনার তৈরি করা চিপসের রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 2 years ago 

এটা ঠিকই বলেছেন আপনি। চিপস গুলো খেতে খুবই মজার হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি আপু এটা বেশ চমৎকার ছিল। এককথায় দারুণ করেছেন। চিপস টা দেখে খুবই ক্রিস্পি এবং টেস্টি লাগছে। বাড়িতে এমনভাবে তৈরি করতে বেশ অভিজ্ঞতার দরকার হয়। সবমিলিয়ে দারুণ তৈরি করেছেন চিপস টা। পোস্টের উপস্থাপনা টা বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

নাচোস চিপস বাড়িতেই বানিয়ে ফেললাম।এই চিপস সবসময় কিনে খেয়েছি।একটি ইউনিক রেসিপি ছিল।একদিন ট্রাই করব রেসিপিটি,ধন্যবাদ আপু।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন ট্রাই করে দেখবেন। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38