একটি হাত পাখার ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি হাত পাখার ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। এই ম্যান্ডেলা আর্ট টা অনেক সময় লেগেছে শেষ করতে। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240802-WA0055.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • মার্কার পেন
  • পেন্সিল কম্পাস
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা হাতপাখা আর্ট করে নিলাম।

IMG-20240802-WA0049.jpg

ধাপ - ২

পেন্সিল কম্পাস দিয়ে পাখার অর্ধেক অংশটুকু আর্ট করে নিয়েছি। তারপর একইভাবে পুরো ড্রয়িং টা জেল পেন দিয়ে আর্ট করে নিলাম। মাঝখানের গোল অংশটুকু ডাবল করে আর্ট করে নিয়েছি। তারপর পাখার লম্বা অংশটুকু ডিজাইন করে নিলাম। প্রথমে আমি এখানে ছোট ছোট ফুল এঁকে নিয়েছি। তারপর যে জায়গা গুলো ফাঁকা ছিল সেগুলো ভরাট করে দিলাম।

IMG-20240802-WA0050.jpgIMG-20240802-WA0051.jpg
ধাপ - ৩

এবার আমি হাত পাখার মাঝখানে গোল অংশটুকুতে ছোট ছোট ডিজাইন করে নিলাম। মাঝখানে কিছুটা অংশ ফাঁকা রেখে বর্ডারে আমি ডিজাইনগুলো করেছি।

IMG-20240802-WA0053.jpg

ধাপ - ৪

মাঝখানের পুরো জায়গাটা ফাঁকা রেখে চারপাশের ছোটখাটো বিভিন্ন রকম ডিজাইন করে নিলাম। কিছু কিছু খালি অংশ একটু ভরাট করে দিয়েছি।

IMG-20240802-WA0054.jpg

ধাপ - ৫

এবার হাতপাখার মাঝখান বরাবর পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত অঙ্কন করে নিয়েছে। এবার বৃত্তগুলোর মাঝখানে ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইন করে দিলাম। তারপর যে জায়গাগুলো বাকি ছিল সেখানে ছোট ছোট ডট দিয়ে ডিজাইন করে নিয়েছি। এভাবেই হাত পাখার ম্যান্ডেলা আর্ট করে নিলাম।

IMG-20240802-WA0061.jpg

Final Look

IMG-20240802-WA0056.jpg

IMG-20240802-WA0059.jpg

IMG-20240802-WA0058.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.


Congratulations
This post has been curated by

Team #5

1000021440.webp

@damithudaya

 last year 

ম্যান্ডেলা আর্টটি খুবই ভালো হয়েছে এবং পাখার শেপে তৈরি করেছেন। এই পাখার শেফটি সত্যি সত্যিই অভিনব যেন মনে হচ্ছে রাজকীয় কোন পাখা। এক সময়ে এই ধরনের পাখাগুলো খুবই বিখ্যাত ছিল কিন্তু আজকাল আর দেখতে পাওয়া যায় না। আপনার আজকের আর্টটি সত্যিই চমৎকার ছিল।

 last year 

আমিও সেই পাখাগুলোর কথা চিন্তা করেই এই আর্ট করেছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

হাত পাখার ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। দারুন একটি আর্ট করেছে আপনি। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। সময় নিয়ে আর্ট করতে হয় আর অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়।

 last year 

এটা করতে আসলেই অনেক সময় লেগেছে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।

 last year 

বাহ! চমৎকার হাত পাখার ম্যান্ডেলা আর্ট দেখতে পেলাম। ম্যান্ডেলা আর্টগুলো একটু সময় নিয়ে করতে হয়। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।

 last year 

অনেকটা সময় লেগেছে এটা আর্ট করতে। ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

বাহ আপু আপনি তো খুব চমৎকার হাতপাখার ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইন গুলোর কারণে দেখতে বেশ চমৎকার লাগলো। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে হাতপাখার ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম অসাধারণ হয়েছে৷ এখানে আপনি আর্টের মধ্যে যেভাবে ডিজাইন খুব সুন্দর ভাবে পাঠিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

বাহ সুন্দর। দেখে বেশ দারুণ লাগছে। হাত পাখা এখন গরমকালে বেশ প্রয়োজনীয় একটা জিনিস। হাত পাখার মান্ডালা আর্ট টা বেশ অসাধারণ করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। পোস্ট টা বেশ চমৎকার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।।

 last year 

বেশ সুন্দর এঁকেছেন হাত পাখায় ম্যান্ডালা। ছোট ছোট ডিজাইন এর জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে। বেশ রাজকীয় একটা ভাব আছে আপনার আঁকা পাখাটিতে। বেশ সুন্দর এঁকেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42