একটি বৃত্তের ভিতর গোলাপ ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি বৃত্তের ভিতর গোলাপ ফুলের ম্যান্ডেলা আর্ট আমি চেষ্টা করি একেক সময় একেক আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে কালারফুল আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20231204_141911.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • মার্কার পেন
  • সাইন পেন
  • পেন্সিল কম্পাস
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত অংকন করে নিয়েছি। এবার তার ভিতরে তিনটা গোলাপ ফুল অংকন করে নিলাম।

20231204_135743.jpg

ধাপ - ২

এবার গোলাপ ফুলের পাপড়ি গুলো সাইন পেন দিয়ে লাল রং করে নিয়েছি।

20231204_135912.jpg

ধাপ - ৩

সবুজ রঙের সাইন পেন দিয়ে কিছু পাতাও রং করে নিলাম।

20231204_140036.jpg

ধাপ - ৪

বৃত্তের ভিতরের বাকি অংশ কালো রঙের মার্কার পেন দিয়ে রং করে নিয়েছি।

20231204_140514.jpg

ধাপ - ৫

এবার এই বৃত্তের বাইরে আরো দুইটা বৃত্ত অংকন করে নিলাম। প্রথম বৃত্তের মধ্যে ফুলের পাপড়ি আর্ট করে নিয়েছি জেল পেন দিয়ে। এর পরের বৃত্ত তে ত্রিভুজের মতো করে ডিজাইন করে নিলাম।

20231204_140836.jpg20231204_141031.jpg
ধাপ - ৬

এবার ত্রিভুজের একটা পাস একটু গাঢ় করে নিয়েছি। এবং খালি জায়গা গুলোতে লম্বা লাইন টেনে নিলাম। তার বাইরে ছোট ছোট বিন্দু দিয়ে পুরোটা ডিজাইন করে নিয়েছি।

20231204_141245.jpg20231204_141510.jpg
Final Look

20231204_141700.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

কালারফুল ভাবে আপনি আজকে অসাধারন একটা আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

চেষ্টা করব এ ধরনের আর্ট গুলো আপনাদের সাথে আরো শেয়ার করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বৃত্তের ভিতর গোলাপ ফুলের আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। চমৎকার একটি আর্ট করেছেন। বিশেষ করে গোলাপ ফুল গুলো দেখতে বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে।

 last year 

সুন্দর মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এর মধ্যে একটি ফুল এবং চারপাশের ম্যান্ডেলা ডিজাইন দেখতে দারুন দেখাচ্ছে। সবচেয়ে বেশি মাঝখানের ফুল আমার কাছে দারুন লেগেছে। তাছাড়া ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে। নিখুঁতভাবে বৃত্তের চারপাশে আর্ট করেছেন খুব সুন্দর হয়েছে। অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপু, আপনার এই বৃত্তের ভিতর গোলাপ ফুলের আর্টটি সত্যিই অসাধারণ! প্রতিটি ধাপে যত যত্ন ও মনোযোগ দিয়েছেন তা স্পষ্ট চোখে পড়ে। বিশেষ করে গোলাপ ফুলগুলো এত সুন্দরভাবে রঙ করে পুরো আর্টটিকে জীবন্ত করে তুলেছেন। ম্যান্ডেলা ডিজাইনের সূক্ষ্মতা ও বৃত্তের পরিপূর্ণতা দেখে ভালো লাগল। আপনার শৈল্পিক দক্ষতা এবং ধৈর্য সত্যিই প্রশংসনীয়। এভাবে সুন্দর আর্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি বৃত্তের ভিতর গোলাপ ফুলের আর্ট করেছেন। আপনার আর্ট করা গোলাপ ফুলের দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু। আপনি একদম নিখুঁত ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

ফুলের চারপাশের ডিজাইন সত্যি অসাধারণ। গোলাপ ফুল একবারে বাস্তব রূপ নিয়েছে।আপনার এই ডিজাইন টা একবারে মনোমুগ্ধকর যা যেকোনো মানুষের কাছে প্রশংসনীয়।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

 last year 

বৃত্তের ভেতরে সুন্দর লাল টকটকে গোলাপ ফুল এবং তার চারপাশ কালো রঙের তারপরে আবার এত সুন্দর করে একটি ডিজাইন করা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি ভীষণ সুন্দর করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি আর্ট তৈরি করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62532.10
ETH 1755.90
USDT 1.00
SBD 0.39