চুটকি সেমাই রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চুটকি সেমাই রেসিপি। ঈদের সময় কম বেশি মিষ্টি জাতীয় খাবার সবার বাসায় তৈরি করা হয়। এই সেমাই টা আমার বেশ পছন্দ। এই চুটকি সেমাই গুলো আমরা বাসায় তৈরি করেছি। তারপর এগুলোকে রান্না করেছি। এগুলো হাতে তৈরি করা অনেক সময়ের ব্যাপার। আমি চেষ্টা করেছি পুরো রেসিপিটা সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000057269.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • চুটকি সেমাই
  • দুধ
  • বাদাম
  • চিনি
  • লবণ
  • দারচিনি
  • এলাচ

1000057247.jpg

ধাপ - ১

চুটকি সেমাই গুলো আগে থেকেই তৈরি করা ছিল। তারপর আমি সেমাই গুলো একটু ভেজে নিলাম।

1000057249.jpg1000057250.jpg
ধাপ - ২

এবার একটা পাতিলে হাফ কেজি পরিমাণ দুধ গরম করে নিয়েছি।

1000057251.jpg

ধাপ - ৩

এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর কয়েকটা তেজপাতা , দারচিনি এবং এলাচ দিয়েছি।

1000057252.jpg1000057253.jpg
ধাপ - ৪

এবার বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর এগুলো ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি।

1000057254.jpg1000057256.jpg
ধাপ - ৫

এবার এখানে চুটকি সেমাই গুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম।

1000057257.jpg

ধাপ - ৬

এবার এখানে বাদাম কুচি করে দিয়েছি। এখানে আমি তিন ধরনের বাদাম ব্যবহার করেছি। কাঠবাদাম এবং কাজুবাদাম কুচি করে তারপর দিয়েছি। বাদাম দিয়ে চুলা থেকে নামিয়ে ফেললাম। এভাবেই রেসিপিটা তৈরি হয়ে গেল।

1000057259.jpg

পরিবেশন

1000057261.jpg

1000057262.jpg

1000057264.jpg

1000057268.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ তৈরি করার পদ্ধতি আপনি সুন্দর করে শেয়ার করেছেন।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

ওয়াও আপু আপনি আমার অনেক পছন্দের একটি রেসিপি পোস্ট শেয়ার করছেন।আপনার এই রেসিপি দেখে আমার লোভ লেগে গেছে আপু।মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

এই চুটকি সেমাই ছোট বেলায় দেখতাম আম্মা দুপুর বেলায় আশেপাশের আন্টিদের সাথে গল্প করত আর বানাতো। এখন অবশ্য এই চুটকি সেমাই মেশিনে বানানো হয়। খেতে বেশ মজা লাগে এই সেমাইটি। আপনার রেসিপিটি দেখে সেই কথা মনে পরে গেলো। বেশ মজা খেতে এই সেমাই।

 last year 

ঠিকই বলেছেন এই সেমাই খেতে আমার কাছেও বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার তৈরি করা আজকের সেমাইটি আমার ভীষণ পছন্দের একটি খাবার। তবে আমার কাছে চুটকি সেমাই নামটি একদমই নতুন কারণ এই সেমাইটিকে এখানে চুষি পিঠা বা চুষির পায়েস বলে। আর আমিও চুষি পিঠা নামেই চিনি। এখানে এটা বাড়িতে তৈরি করাও যায় আবার রেডিমেড দোকানে কিনতেও পাওয়া যায়। বেশ ভালো লাগলো আপনার মাধ্যমে এর নতুন একটি নাম জানতে পারলাম। আপনি যে সুস্বাদুভাবে এটি রান্না করেছেন। দেখে বেশ ভালো লাগলো।।

 last year 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

চুটকি সেমাই বলে আমি এর আগে কখনো কোন সেমাইয়ের নাম শুনিনি। আপনার এই পোষ্টের মাধ্যমে প্রথম এই নামটি জানতে পারলাম এই সেমাইকে আমরা চুষি পিঠা বা পায়েস বলে থাকি। এই চুষি পিঠা খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে। আর আপনার তৈরি করা চুষি পিঠা দেখে আমার বেশ লোভ হচ্ছে।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। এই সেমাই গুলো খেতে আমার খুবই ভালো লাগে। আজ আপনি খুবই মজা করে সেমাই রান্না করেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59324.62
ETH 1565.64
USDT 1.00
SBD 0.42