কিউট কুকুর ছানা এবং প্রজাপতির আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। তবে এটা কিছুটা ভিন্ন ধরনের। এটি হচ্ছে একটি কিউট কুকুর ছানার আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240725_155958.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • রং পেন্সিল
  • পেন্সিল কম্পাস
ধাপ - ১

প্রথমে পেন্সিল দিয়ে একটা কুকুর ছানা আর্ট করে নিলাম। কুকুরছানা বসে আছে এমন ভাবে আর্ট করেছি এটা। এরপর কুকুরছানা চোখ মুখ অংকন করে নিলাম।

20240725_153523.jpg20240725_153620.jpg
ধাপ - ২

কুকুর ছানাটা অঙ্কন করা শেষে তার মুখের কাছাকাছি একটা প্রজাপতি আর্ট করেছি। প্রজাপতিটা তার সাথে খেলা করছে এরকম একটা দৃশ্য আর্ট করার চেষ্টা করেছি।

20240725_153702.jpg20240725_153908.jpg
ধাপ - ৩

এভাবে পুরো ড্রইংটা করে নিলাম। এবার আমি পুরোটা জেল পেন দিয়ে আবারো আর্ট করে নিয়েছি। এবার আমি কুকুরের শরীরে কাল সার্কেল অঙ্কন করে ডিজাইন করে নিলাম। সেই সাথে প্রজাপতিটাও জেলপেন দিয়ে বর্ডার আর্ট করে দিয়েছি।

20240725_154127.jpg20240725_154308.jpg
ধাপ - ৪

এবার আমি প্রজাপতিটা রং করে নিলাম। রংবেরঙের প্রজাপতিটা বেশ ভালো লাগছে দেখতে। এবার আমি আর্টের নিচের দিকে সবুজ মাঠ এবং ঘাস রং করে নিয়েছি।

20240725_154412.jpg20240725_154623.jpg
ধাপ - ৫

এবার আমি আর্ট এর উপরের দিকে পেন্সিল কম্পাস ব্যবহার করে বেশ কয়েকটা বৃত্ত এঁকে নিলাম। এবার আমি বৃত্ত গুলোর মধ্যে বিভিন্ন ফুলের ডিজাইন করে মেন্ডেলা আর্ট করে নিলাম। এভাবে আজকের এই ড্রয়িং শেষ করলাম।

20240725_154735.jpg20240725_155914.jpg
Final Look

20240725_155951.jpg

20240725_160001.jpg

20240725_160114.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

ওয়াও অনেক সুন্দর একটা আর্ট করেছেন আপনি আজকে। দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে আর্টটি অংকন করার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিনিয়ত এরকম সুন্দর আর্ট গুলো করার চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন আপনি। আশা করছি এরকম সুন্দর আর্ট আপনি সবসময় শেয়ার করবেন আমাদের মাঝে।

 last year 

চেষ্টা করব এরকম আরো আর্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 
Screenshot_20250130_234221_Chrome.jpgScreenshot_20250130_234042.jpgScreenshot_20250130_233900_X.jpgScreenshot_20250130_231543_SuperWalk.jpg
 last year 

কিউট কুকুর ছানা এবং প্রজাপতির আর্ট খুবই খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি এত সুন্দর ভাবে এই অংকন করেছেন। আমার কাছে ভালো লেগেছে।

 last year 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি চমৎকার আর্ট করেন।আজকের এই আর্টটি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে আর্টটি অনেক ভালো লেগেছে।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। কিউট কুকুরের ছানা এবং প্রজাপতি উভয় অনেক সুন্দর হয়েছে। কুকুরের ছানাটি দেখতে বেশি চমৎকার লাগছে। খুব সুন্দরভাবে গুছিয়ে ধৈর্য সহকারে আপনি আর্ট সম্পন্ন করেছেন। দেখতে একেবারে নিখুঁত হয়েছে। সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

কিউট কুকুর ছানা ও প্রজাপতির চমৎকার একটি আর্ট করেছেন আপু আপনি। দেখতে অসাধারন লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার করা আর্টটি আপু।আর্ট করার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

কুকুরছানা এবং প্রজাপতির চমৎকার দৃশ্য আর্ট করেছেন। প্রজাপতির রং টি রঙিন হওয়াতে আরো দারুন দেখাচ্ছে। সেই সাথে উপরে ফুলের দৃশ্যটাও দুর্দান্ত হয়েছে। সব মিলিয়ে বলতেই হবে আপনার আর্ট করার দক্ষতা অমায়িক। আপনার আজকের আর্ট পোস্টটি অত্যন্ত দুর্দান্ত হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

এই আর্ট আপনি অনেক সুন্দর করে অঙ্কন করছেন। কুকুর ছানা আর প্রজাপতি টাকে দেখতে তো অনেক বেশি কিউট লাগছিল। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে অঙ্কন করেছেন পুরোটা। আর এগুলোর পাশাপাশি ফুলের ডিজাইন টা অঙ্কন করায় আরো ভালো লাগছে দেখতে।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার প্রত্যেকটা প্রতিভা আমায় মুগ্ধ করে আপু। আজও আপনার কুকুর ছানা এবং প্রজাপতির আর্টিও আমার মন কেরেছে। তাই আমি আপনার আজকের আর্টটির দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। কুকুর ছানাটি সত্যি আপু আপনার দক্ষতা দিয়ে চমৎকার করে এঁকেছেন। দেখতে সত্যি অসম্ভব কিউট লাগছে।

 last year 

বেশ সুন্দর এঁকেছেন আর্টটি। আর বেশ কিউট লাগছে কুকুর ছানাটি। মাঝে মাঝে ভিন্ন ধরনের আর্ট দেখতে যেমন ভালো লাগে তেমনই ভালো লাগে আঁকতে। ধন্যবাদ সুন্দর একটি ম্যন্ডালা আর্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39