কিউট হাঁসের ছানার আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি কিউট হাঁসের ছানার আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে কালারফুল আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240903_121438.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • মার্কার পেন
  • রং পেন্সিল
  • পেন্সিল কম্পাস
ধাপ - ১

প্রথমেই আমি একটা কিউট হাঁসের ছানা পেন্সিল দিয়ে আর্ট করে নিলাম। ছানাটা একটা সুন্দর পাতা নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একটা দৃশ্য আর্ট করে নিয়েছি।

20240903_115826.jpg

ধাপ - ২

এবার আমি পুরো ড্রইং টা জেল পেন দিয়ে আর্ট করে নিয়েছি। জেল পেন দিয়ে আর্ট করলে আর্টের বর্ডার গুলো দেখতে সুন্দর দেখায়।

20240903_120302.jpg

ধাপ - ৩

এবার রং করার পালা। হাঁসের ছানা পুরো টা কে হলুদ রং করে নিলাম। মাঝখানে কিছু কিছু অংশে গোলাপি রং দিয়েছি। এরপর হাঁসের ছানার চোখ অংকন করে নিলাম।

20240903_120642.jpg

ধাপ - ৪

এবার পাতাটা রং করে নিয়েছি। হাঁসের ছানা যে পাতাটা ধরে দাঁড়িয়ে আছে এটা পুরোটা সবুজ রং করে নিলাম।

20240903_120854.jpg

ধাপ - ৫

সবশেষে পেন্সিল কম্পাস দিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করে নিয়েছি। এবার বৃত্ত গুলোর মধ্যে কিছু কিছু মেন্ডেলা ডিজাইন করে নিলাম। এভাবেই আজকের সিম্পল আর্ট টা কমপ্লিট করলাম।

20240903_121408.jpg

Final Look

20240903_121429.jpg

20240903_121433.jpg

20240903_121444.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

চমৎকার একটি আর্ট শেয়ার করলেন আপনি। হাঁসের ছানার আর্ট আপনি খুব সুন্দরভাবে আর্ট করলেন। আমার দেখে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

সত্যি কিউট হাঁসের ছানা আর্ট করেছেন। দারুণ হয়েছে। হাঁসটি একটি পাতা দেখছি নিয়েছে হাতে অসাধারণ সুন্দর হয়েছে দৃশ্য টি।ধাপে ধাপে হাঁসের বাচ্চা টি আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

বাহ বেশ দারুণ লাগছ তো। আর্ট টা বেশ চমৎকার করেছেন আপু। কিউট হাঁসের ছানার আর্ট টা বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কিউট হাঁসের ছানার আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

চেষ্টা করেছি সুন্দর ভাবে আর্ট করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ বেশ দারুণ লাগছ তো। আর্ট টা বেশ চমৎকার করেছেন আপু। কিউট হাঁসের ছানার আর্ট টা বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কিউট হাঁসের ছানার আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

মাঝে মাঝে এ ধরনের ভিন্ন আর্ট দেখতে বেশ ভালই লাগে। বেশ লাগছে আপনার আর্টটি। বেশ সুন্দর এঁকেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার করা ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্টটি। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60085.45
ETH 1618.54
USDT 1.00
SBD 0.38