ড্রিম হলিডে পার্কে কাটানো মুহূর্ত || শেষ পর্ব

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


পর্ব ১

পর্ব ২

পর্ব ৩

পর্ব ৪

পর্ব ৫

পর্ব ৬

পর্ব ৭

পর্ব ৮

পর্ব ৯

পর্ব ১০

20250505_173259.jpg

আজকে আপনাদের সাথে ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করছি। গত। মাসের 5 তারিখে আমরা ফ্যামিলির সবাই মিলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম। হঠাৎ প্ল্যান করেই চলে গেলাম। আগে আরো কয়েকটা পর্ব শেয়ার করেছিলাম। পার্কটা অনেক বড় যার কারণে অনেকগুলো পর্ব হচ্ছে। তবে এটাই শেষ পর্ব। আগের পর্বে সেখানে ভূতের বাড়িতে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। যাইহোক, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

20250505_183304.jpg

পার্কে ঘুরাঘুরি শেষ করে আমরা যখন বের হচ্ছিলাম তখন দেখলাম খুব সুন্দর একটা গেট। সেখানে thanks লেখা। পুরোটা সবুজ রঙের মধ্যে সুন্দর করে ডিজাইন করা ছিল। পাতাগুলো এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে সত্যিকারের। এই গেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই ছবি তুললাম। সেখান থেকে বের হয়ে এবার আমাদের টিকেটের একটা ছবি তুলে নিয়েছি। আমরা প্যাকেজে যতগুলো রাইড ছিল প্রত্যেকটাই কমপ্লিট করেছি যার কারণে প্রত্যেকটা পাঞ্চ করা। অল্প সময়ের মধ্যে এতগুলো রাইড কমপ্লিট করা একটু কঠিন ছিল তবে আমরা শেষ পর্যন্ত সবগুলোই করেছি।

20250505_184602.jpg

তার থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর দেখলাম চারপাশে সব কিছু খুব সুন্দর ভাবে লাইটিং করা। দিনের বেলা একরকম সৌন্দর্য দেখা যায় রাতের বেলা লাইটিং এর কারণে আরেকরকম সৌন্দর্য দেখা যায়। পার্কের বড় চরকিটার মধ্যে খুব সুন্দর লাইটিং ছিল যেটা বাইরে থেকে দেখতে দারুন লাগছিল। তার থেকে বের হওয়ার পর দেখলাম কালকের বিভিন্ন নাম গুলো বিভিন্ন রকম লাইটিং দিয়ে ডেকোরেশন করা। লাইটিং এর বিভিন্ন ফটোগ্রাফি করলাম।

20250505_185032.jpg

20250505_185100.jpg

তার থেকে বের হয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর গাড়ি ঠিক করলাম বাসায় আসার জন্য। গাজীপুর থেকে নরসিংদী মোটামুটি দূর আছে। আর যেহেতু রাতের বেলা তাই ভেতরের শর্টকাট রাস্তা ব্যবহার না করে মেইনরোড দিয়ে বাসায় আসলাম। রাত 10 টা বেজে গেল বাসায় আসতে আসতে। তবে আমরা সময় গুলো বেশ এনজয় করেছি।

20250505_183902.jpg


এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এরকম বিনোদন কেন্দ্র কিংবা পার্কে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। আর চমৎকার সময় অতিবাহিত করা যায়। আপনার এই পোস্ট দেখে ভালো লেগেছে আপু। জায়গাটি খুবই সুন্দর মনে হচ্ছে।

 last year 

আমারও একবার ঘোরা হয়েছে ড্রিম হলিডে পার্ক। ভীষণ সুন্দর জায়গা এবং মনোরম পরিবেশ। একটুও নজর সরানো যায় না চারিদিকে এমন সৌন্দর্য ছড়িয়ে রয়েছে যা মন কেড়ে নেয়। সত্যি একদিনে পুরোটা কভার করা অনেক মুশকিল।

 last year 

ড্রিম হলিডে পার্কে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন। আমার ও ভীষণ ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমিও ভ্রমণ পিপাসু মানুষ। আপনার পার্কে কাটানো মুহূর্তগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে। এতো সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

আপু আপনারা দেখছি ড্রিম হলিডে পার্কে ঘুরতে গেলেন। আসলে পার্ক গুলোর মধ্যে সন্ধ্যার পরে যখন লাইট গুলো জ্বালানো হয় তখন দেখতে কিন্তু চমৎকার লাগে। আর পার্কে গেলে একটু সময় নিয়ে গেলে ঘুরতে তাহলে ভালো হয়। আর আপনার শেষ পর্বটি পড়ে বোঝাই যাচ্ছে পার্কে ভালই সময় কাটিয়েছেন। যাইহোক খুব সুন্দর করে ড্রিম হলিডে পার্কে ঘুরতে যাওয়ার শেষ পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

এটা ঠিক আসলে এই পার্কে ঘোরাফেরা করে আমার কাছে ও বেশ ভালই লেগেছে। এবং ভালো সময় কাটয়েছি । ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনার কাছ থেকে ড্রিম হলিডে পার্কে কাটানো মুহূর্তের অনেকগুলো পর্ব দেখেছি৷ আজকে শেষ পর্ব দেখে আরো অনেক বেশি ভালো লাগছে৷ এই শেষ পর্বের মধ্যে আপনি যেভাবে সবকিছু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তা যেভাবে চমৎকার হয়েছে৷ তার পাশাপাশি এখানে আপনি একের পর এক ফটোগ্রাফি গুলো যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন সেগুলো দেখে আরো অনেক বেশি ভালো লাগলো৷ ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটি পোস্ট একের পর এক আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38