You are viewing a single comment's thread from:

RE: DIY-event এসো নিজে করি "রঙিন কাগজের তৈরি ওয়ালম্যাট দোলনায় এক জোড়া কাপোল"

in আমার বাংলা ব্লগ5 years ago

বৌদি একা হাতে আর কত কি করতে পারেন গো ! আমি আপনার ফ্যান এক রকম। সব কাজ এত যত্ন নিয়ে করেন সব সময়। আজকের ওয়ালমেট টা একদম বাঁধিয়ে রাখার মত হয়েছে দিদি। কি চমৎকার ফুটে উঠেছে। আমি বেশি অবাক হই নি আপনার কাজে, কারণ একটা লক্ষ্মী বউয়ের কাজ এমন মিষ্টি হবে এটাই তো স্বাভাবিক।

Sort:  
 5 years ago 

এবার একটু লজ্জা লাগছে! আমি চেষ্টা করি সবকিছু করার। কিন্তু সময় পাই না। তবে অনেক দিন কিন্তু আপনার গান শুনিনি। একটি গান শুনতে চাই কিন্তু দিদি।

 5 years ago 

দিদি গান গাইতে পারছি না দেখে আমার নিজেরও অনেক খারাপ লাগে । আসলে কাশ্মীর থেকে আসার পর প্রচন্ড ঠান্ডা লেগে গেছিলো, 6,7 দিন গলা ব্যাথা নিয়ে খুব ভুগেছি। একটু সুস্থ হওয়ার সাথে সাথে জগদ্ধাত্রী পূজা শুরু। গান নিয়ে বসার সুযোগ টাই পাচ্ছিনা গো দিদি। তবে আজ থেকে পুজো শেষ। কদিন যা ধকল গেল, একটু সুস্থ হয়ে নেই তারপর আবার গাইবো। ❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37