You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ || আমার আঁকিবুকি

in আমার বাংলা ব্লগ5 years ago

দাদা আমার মনে হয় কিছু কিছু কাজ আমরা মনের অজান্তেই শুধুমাত্র ভালোলাগা থেকে হঠাৎ করেই করতে শুরু করি। আমার এই ড্রয়িং টা তারই একটি অংশ। আমার মনে হয় না এই ড্রইং এর জন্য এর ধাপ গুলো শেয়ার করার খুব একটা প্রয়োজন আছে। আর যখন আমি ভালোবাসা নিয়ে কোন একটি কাজ করতে নেই তার মাঝে স্টেপ বাই স্টেপ ছবি তোলার জন্য বারবার ফোন হাতে নেয়া, আমার মনোযোগের ব্যাঘাত ঘটানো এছাড়া আর কিছুই না। একজন শিল্পী কাজের মাঝে কখনোই তার মনোযোগ অন্যদিকে দিতে চান না। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি আসলে আমি কি বলতে চেয়েছি। তবে হ্যাঁ এটা যদি কোনো প্রতিযোগিতা হত তাহলে অবশ্যই আমি প্রতি ধাপে ধাপে ছবি তুলতাম।

ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38