শুভ জন্মদিন টিনটিন বাবা❤️🎂

in আমার বাংলা ব্লগ2 years ago

1000005478.png

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন। জন্মদিন উপলক্ষে টিনটিন বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। এই দিনটা যেমন টিনটিন বাবুর জন্য স্পেশাল একটি দিন তেমনি আমি মনে করি এটি দাদা এবং বৌদির জন্য খুবই আনন্দের একটি দিন। কারণ এই দিনে তারা বাবা মা হিসেবে নতুন করে জন্ম নিয়েছিলেন পৃথিবীতে। সংসারের চাবিকাঠি এবং একটি সংসার ধরে রাখতে আমি মনে করি সন্তান অনেক বড় ভূমিকা পালন করে।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই দিনটা আমরা স্পেশাল হ্যাংআউট এর মাধ্যমে পালন করে থাকি। আমার কাছে সব সন্তানই সমান। তাই আমার সন্তান আমার কাছে যতটা ভালোবাসার ঠিক টিনটিন বাবুও তেমনটাই।

আমার খুব ভালোভাবে মনে আছে যখন এখানে প্রথম প্রথম কাজে ঢুকেছি। তখন শায়ান আমার গর্ভে। তখন আপনাদের ভাইয়া মাঝে মধ্যে আমাকে ডাকত টিনটিন বাবুর কথা শোনানোর জন্য।তখন টিনটিন বাবু অনেকটা ছোট আধো আধো কথা বলতো। আমার যে শুনতে কি যে ভালো লাগতো। যেমনটা এখন শায়ান বলে। সত্যিই সন্তানের বেড়ে ওঠা দেখলে যে কতটা প্রশান্তি পাওয়া যায় সেটা হয়তো বলে প্রকাশ করা যাবে না।

টিনটিন বাবুর জন্মদিনের উপলক্ষে হ্যাংআউটে আজ নাম দিয়েছিলো আমার।হ্যাংআউটে অনেক দিন গান গাওয়া হয় না। কারণ যেহেতু আপনাদের ভাইয়া শো পরিচালনা করেন তাই ওই সময়টা জুড়ে বাবুকে সামলাতে হয়। কারণ ওর বাবাকেও প্রচুর বিরক্ত করে।তবে আজকে সবকিছু সামলিয়ে তারপরও চেষ্টা করেছি গান গাওয়ার। একটু ভয় ভয় লাগছিল কারণ অনেকদিন হাংআউটে গান গাওয়া হয় না। জানিনা কেমন গাইতে পেরেছি। তারপরও চেষ্টা করেছি নিজের মতো করে গাওয়ার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

যাইহোক পরিশেষে আবারো একটি চাওয়া টিনটিন বাবু যেন শুধুমাত্র তার বাবা চাচা দাদার মতোই না তাদের থেকেও আরো অনেক অনেক ভালো মনের মানুষ হয়ে পৃথিবীতে বেড়ে উঠুক। কারণ পৃথিবীতে ভালো মানুষের বড্ড অভাব। অনেক বড় একজন মানবিক গুণে মানুষ হয়ে গড়ে ওঠো বাবা এই দোয়াই করি সব সময়। সবসময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বড় হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে। ভালোবাসা রইলো অনেক অনেক।

1000000117.png

1000000118.png

1000000119.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমরা যখন এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিলাম তখন টিনটিন বাবু অনেক ছোট ছিল। দেখতে দেখতে টিনটিন বাবু বড় হচ্ছে। তার ৬ বছরের জন্মদিনটা ভালোভাবেই উপভোগ করা হয়েছিল। গত কালকের সময়টা সত্যি ভালোভাবে উপভোগ করেছিলাম। তার জন্মদিন উপলক্ষ্যে আপনি আজকে অনেক সুন্দর কিছু লেখা লিখেছেন, যা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এটি সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবেই সুখকর দিনটি টিনটিন বাবুর জীবনে প্রত্যেকটা বছর আসুক।এবং আমরা আনন্দ করতে পারি।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই টিনটিন বাবুকে তার জন্মদিন এর শুভেচ্ছা জানাই । অনেক সুন্দর দেখতে একটা পোস্ট লিখেছেন আপনি যেটা পড়তে আমার অনেক ভালো লেগেছে। টিনটিন বাবুর জন্মদিনের কারণে গতকালকের হ্যাংআউট আরো বেশি জমজমাট হয়েছিল। যা সবাই মিলে অনেক ভালোভাবে উপভোগ করেছিলাম। টিনটিন বাবুর প্রতি ভালোবাসা থেকে অনেক সুন্দর করে পোস্টটি লিখেছেন আপনি। আমার তো খুবই পছন্দ হয়েছে এই পোস্ট।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

দেখতে দেখতে টিনটিন বাবু বড় হয়ে গেছে। খুবই ভালো লাগলো আপনার আজকের লেখাগুলো পড়ে। শায়ান বাবু কে সামলিয়ে আমাদের গান শুনিয়েছেন গতকাল। বেশ ভালো গেয়েছেন আপনি। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিনে আপনি আপনার তরফ থেকে দারুন ভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপু আপনি অনেক সুন্দর করে লেখাগুলো উপস্থাপন করেছেন। টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38