সুস্থ থাকার নামই স্বাস্থ্য

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। সুস্থ থাকার নামই স্বাস্থ্য।সুস্থ থাকতে হলে স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কোন বিকল্প নেই।আগে একটি পোস্ট শেয়ার করেছিলাম আমি আপনাদেরকে যে আমাদের গ্রাম এলাকায় এখনো গ্রামের মানুষগুলো অসচেতন। যার কারণে গ্রামে গ্রামে বেশ কিছু এনজিওর লোক সচেতন মূলক কথা প্রচার করতে আসেন প্রত্যেক মাসে। গত কয়েকদিন আগে আমাদের গ্রামে আবারো একই এনজিও থেকে কিছু লোক এসেছিলেন গ্রামের মানুষদেরকে সচেতন করতে।

1000013145.jpg

1000013146.jpg

1000013147.jpg

শহরের বাচ্চাদের মধ্যে আর গ্রামের বাচ্চাদের মধ্যে অনেক পার্থক্য। পার্থক্যের মূল কারণ হচ্ছে বাবা-মা শিক্ষিত এবং অশিক্ষিত। যারা শহরে বসবাস করেন তারা অল্প শিক্ষিত হলেও পরিবেশের সাথে তাল মিলিয়া চলতে অনেক কিছুই শিখে এবং বাচ্চাদের শেখানোর চেষ্টা করে। কিন্তু গ্রামের বাবা-মা বাচ্চাদের মানুষ করতে খুব একটা বেশি সচেতনতা মেনে চলেনা। এ কথা কেন বলছি এই যে আমার এতটুকু ছেলেটা হাতে একটু ময়লা লাগলে চলে যায় বেসিনে হাত পরিষ্কার করতে। সে আবার শুধু শুধু হাত পরিষ্কার করে না সাবান কিংবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত পরিষ্কার করে।

1000012619.jpg

1000013148.jpg

কিন্তু গ্রামের বাচ্চারা খেলাধুলা করে হাতের ময়লা অবস্থায় খেতে বসে কিংবা পরিষ্কার তো দূরের কথা কোন মতো কাপড়ে মুছে। এতে করে জীবাণুগুলো হাতে থেকেই যায়। আর সেই থেকে খাবারের সাথে পেটে যায় আর তখনই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। যাই হোক এবারে সচেতনতার মূল বিষয় ছিল হাত পরিষ্কার করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এবার বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের অভিভাবকদের কেউ ডাকা হয়েছিল যাতে বাচ্চাদের থেকে পরিবারের লোকজন বেশি সচেতন হন।

যদিও আমি এসব বিষয়ে জানি তারপরে মনে হল এই কর্মকাণ্ডে আমার যুক্ত হওয়া দরকার। কোন অজানা বিষয় থাকে সেটা সম্পর্কে জানতে পারবো তাই ছেলেকে নিয়ে আমিও সে মিটিংয়ে যুক্ত হয়েছিলাম। অতঃপর তাদের কথাগুলো শুনে বেশ ভালই লেগেছে। উনারা অনেক সচেতন মূলক কথা বলেছেন। পরিশেষে একটাই কথা বলার সেটা হচ্ছে সুস্থ থাকতে হলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000000116.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু স্বাস্থ্যই সকল সুখের মূল।সত্যি আপু সুস্থ না থাকলে কখনো ভালো থাকা যায় না। সত্যি গ্রামের নিরক্ষর মানুষদের এই সকল বিষয় সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আপনি মিটিং এ যুক্ত হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই বিষয়গুলোতে সচেতন হওয়া অত্যন্ত জরুরী। তাইতো চেষ্টা করেছি মিটিংয়ে যুক্ত থাকার।

 2 years ago 

বাচ্চাদেরকে যে ধরনের শিক্ষা দেওয়া হয় সেভাবেই গড়ে উঠবে আপু। সেজন্য তো সবাই বলে পারিবারিক শিক্ষাটা হচ্ছে প্রধান বিষয়। আপনি বা আমি যে শিক্ষাটা বাচ্চাকে দেবো সেটা সারাজীবন সেই বহন করে থাকবে। আপনি ঠিকই বলছেন আসলে শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে কিছু ব্যাপার স্যাপার রয়েছে। আর শহরে যেভাবে বাচ্চা বড় করা সহজ কিন্তু গ্রামে খুবই কঠিন ব্যাপার। আপনি বা আমি যত সচেতন হই না কেন সবার সাথে মিশতে গিয়ে একি হতে চেষ্টা করে থাকেন। আর পরিছন্নতা হচ্ছে সুস্থতার লক্ষণ। অপরিচ্ছন্ন থাকলে তো অবশ্যই অসুস্থ হয়ে যাবে।

 2 years ago 

গঠনমূলক একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38