চাল কুমড়োর ঝোল ll "আমার বাংলা ব্লগ" ll ০৭-০৭-২০২১
আসলামু-আলাইকুম
সবাইকে শুভ সকাল
আমি @hayat221 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে "চাল কুমড়োর ঝোল" রান্নার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
- চাল কুমড়োর ঝোল রান্নার জন্য যে উপকরণগুলো আমার লাগবে। উপকরণ গুলোর নাম শেয়ার করলামঃ
| উপকরণঃ | পরিমাণঃ |
|---|---|
| চাল কুমড়ো | ১টা |
| মরিচ | পরিমান মত |
| পেঁয়াজ | পরিমাণ মত |
| হলুদ | পরিমান মত |
| আদা | পরিমান মত |
| লবণ | স্বাদ অনুযায়ী |
| রসুন | পরিমাণ মত |
| তেল | ১০০ গ্রাম |
ধাপ ১
প্রথমে আমি আমার উপকরণ গুলো শেয়ার করলাম। এসব নিয়ে এখন আমি চলে যাব আমার রান্নার তৈরীর দিকে। তো যাওয়া যায় রান্না দিকে।
ধাপ ২
প্রথমে আমি চাল কুমড়া টাকে ভালোভাবে কেটে নিলাম। তারপরে আমি ভালোভাবে ধুয়ে, পেশার কুকার এ নিলাম।
ধাপ ৩
চাল কুমড়ো গুলো প্রেসার কুকারে নেওয়ার পর, তার মধ্যে আমি কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ গুলো ভালভাবে মিশিয়ে আমি চাল কুমড়ো গুলো ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম।
ধাপ ৪
ভাপিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে এগুলো রেখে দিলাম। এখন এগুলো আমি আবার চুলায় বসিয়ে দিব।
ধাপ ৫
এখন আমি কিছু পরিমাণ তেল ও পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভাজতে শুরু করলাম। আমি কিছু সময় ধরে এগুলো ভেজে নিব।
ধাপ ৬
তারপর আমি পেঁয়াজ ভেজে নেওয়ার পরে, চাল কুমড়ো গুলো করাই এর মধ্যে ঢেলে দিলাম।
ধাপ ৭
তারপরে একটু হালকা করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি চাল কুমড়ো গুলো ঢেকে দিলাম।
ধাপ ৮
২০ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম রান্না হয়ে গেছে। তারপরে আমি এগুলো নামিয়ে নিলাম।
ধাপ ৯
তারপরে আমি বাড়িতে এগুলো ঢেলে নিলাম। পুরোপুরি ভাবে রান্না হয়ে এল চাল কুমড়োর ঝোল।
ধাপ ১০
রান্না শেষ করে আমি আমার রেসিপি সাথে একটা ছবি তুলে নিলাম। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে।
আশাকরি আপনাদের সবার ভালো লাগবে আমার রান্নার রেসিপি। এর মধ্যে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবার সুস্থ কামনা চেয়ে আছে এখানেই শেষ করলাম।
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের।
শুভেচ্ছান্তে-
@hayat221
আমার পরিচয়
আমার নাম মোঃ আবুল হায়াত সরকার। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি আমার দেশকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি শ্রদ্ধা করি। আমার ভাষা বাংলা ভাষা। তাই আমি আমার বাংলা ভাষা কেও শ্রদ্ধা করি। পেশায় আমি একজন নিয়মিত ছাত্র। ধন্যবাদ সবাইকে।
অনেক সুন্দর রেসিপি তৈরি করেছ। ধন্যবাদ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ বন্ধু।
ভাইয়া আপনার চাল কুমড়ার ঝোল গুলো অনেক সুন্দর হয়েছে পারলে একটু বাসায় দিয়েন।
রাখা আছে, তুমি এসে খেয়ে যাইও বন্ধু।
জি ভাইয়া সময় হলে যাব।
ওকে
অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
ওকে ভাই
আমার কাছে কিছুটা ব্যতিক্রম লেগেছে রেসিপিটি ভাই, কারন আমরা আলুর মতো স্লাইস করে ভাজি করি কিন্তু মিষ্টি কুমড়া এইরকম কিউব করে ভাজি করি, যাইহোক রান্নাটি সুন্দর হয়েছে। ধন্যবাদ।
ভাইয়া বাসায় আপনি ট্রাই করতে পারেন এইভাবে। অনেক সুন্দর লাগে খেতে।
You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.
Sir, did you miss my vote?