You are viewing a single comment's thread from:

RE: প্রকৃতির সজীবতায় পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ ছুটির দিন পেয়ে ঘুমালেন তাহলে 😁। আমাদের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেন আপনাকে দেখলেই বুঝা যায়। আমিও চেষ্টা করি আপনার মতো সময়গুলো উপভোগ করার। আজ রেসিপি পোস্ট করতে পারেননি। আপনার রেসিপি পোস্টগুলো সুন্দর করে ডিটেইলসে বলা থাকে। যে কেউ চাইলেই রান্না করতে পারবে ধাপগুলো ফলো করে।

যে ইশারায় বুঝে না তাকে চোখে গুতা দিলেও সে বুঝে না

এটা একদম ঠিক কথা। সবুজের মাঝে যে সৌন্দর্য খুজেঁ পায়না, তাকে যতই সবুজের ভিতরে রাখা হোক না কেন লাভ নেই।

Sort:  
 4 years ago 

এই রকম মানুষ কিন্তু আমাদের চারপাশে প্রচুর আছে, যারা বাড়ীর চারপাশে গাছপালা দেখলে চিল্লাচিল্লি করে আর বলে বাড়ির পরিবেশ জঙ্গলের মতো হয়ে গেছে, আফসুস এরা প্রকৃত বিষয়টি বুঝে না।

 4 years ago 

হুমম আপনি একদম ঠিক বলেছেন। বাড়ির আশে পাশে একটু ঝোপঝাড় হয়ে গেলেই সব কেটে ফেলে। আগে যে পরিমাণ জঙ্গল দেখা যেত গ্রামে এখন আর দেখাও যায় না

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36