স্বরচিত কবিতাঃ " ভালোবাসাহীন শহর "

in আমার বাংলা ব্লগlast year

20-02-2025

০৮ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20250220_223420_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হচ্ছে বড় বিষয়। আসলে মাঝে মাঝে পারিপার্শ্বিক অবস্থা দেখেও সুস্থ্য থাকা যায় না। আসলে দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল বলা যেতে পারে। ইউটিউব এ প্রতিনিয়ত খুনখারাবির নিউজ শুনতেছি। বলতে গেলে এসব নিউজ দেখার পরে সাধারণ মানুষ কিছুটা হলেও ভয়ে আছে। তো আশা করছি দ্রুত সব স্বাভাবিক হবে। তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য। কবিতা আসলে অনুভূতির বিষয়। আমার বাংলা ব্লগে অনেকেই অনেক ভালো কবিতা লিখে থাকেন। আমিও চেষ্টা করি লেখার।

আজকের কবিতায় ফুটে উঠেছে ভালোবাসাহীন শহরের প্রতিচ্ছবি। ভালোবাসাহীন শহরে শুধুই শূন্যতার হাতছানি। সব জায়গায় শুধু বিষাদের ছায়া। তবু মন আশায় থাকে একদিন সে শূন্যতা কেটে যাবে। জীবনে আসবে নতুন কোনো ফুল।

ভালোবাসাহীন শহর

ভালোবাসার শহরে আজ ইচ্ছেগুলো মৃত,
স্বপ্নগুলো হয়েছে সব বাধঁন হারা।
খাচাঁয় বন্ধি পাখিটা পেয়েছে মুক্তি,
পেয়েছে মুক্ত মনে উড়ার স্বাধীনতা!

আমি তোমাকে দিয়েছিলাম স্বাধীনতা,
কিন্তু তুমি খাচাঁয় ফিরলে কই?
উড়ে গেল আপন নীড়ে,
আমি শুধু তোমার পানে চেয়ে রই!

ভালোবাসার শহরে এখন শুধু শূন্যতা,
চাদেঁর মতোই যেন নিঃসঙ্গতা ছড়ায়।
আকাশের রঙধনুর সাতরঙ,
হারিয়েছে তার মুগ্ধতা।

বিষাদের ছায়া সবখানে,
হৃদয়ের সজীবতা হয়েছে বিলীন।
অনুভূতিরা আজ নির্জীব,
কবিতার পঙক্তিমালা হারিয়েছে ছন্দ।

ভালোবাসাহীন এ শহর আজ পরিপূর্ণ হতাশায়,
নেই কোনো বাচাঁর আকুতি।
তবুও এ মন আশায় থাকে,
ভালোবাসাহীন এ শহরে ফুটবে নতুন কোনো ফুল।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতাটি ভালো লেগে থাকলে মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভালোবাসা না থাকলে সবকিছুই শূন্য মনে হয়। সমস্ত রং ফ্যাকাসে হয়ে যায়। বলা চলে অত্যন্ত বিষাদগ্রস্ত দিন মানুষ পার করে।

আপনার কবিতাটি এরকমই এক ধরনের বিষাদ নিয়ে লেখা। ভালো লাগলো।

 last year 

একদম ঠিক ধরেছেন আপু। ভালোবাসাহীন শহরটাই অন্যরকম।

 last year 

আপনার লেখা এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে মনের অনুভূতি গুলো সুন্দরভাবে প্রকাশ করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ

 last year 

ভালোবাসা হীন শহরে শুধু শূন্যতায় বিরাজ করে। ভালোবাসা হীন জীবন চাঁদের মত নিঃসঙ্গ তাই কেটে যায়। চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। খুবই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভালোবাসা হীন শহরের প্রতিচ্ছবি খুবই সুন্দর করে আপনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। কবিতাটার প্রতিটা লাইন অনেক সুন্দর হয়েছে, আর পড়তেও অনেক ভালো লেগেছে। এরকম কবিতা গুলো আমি অনেক বেশি পছন্দ করি। আপনি সবসময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর একটি অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।ভালোবাসাহীন শহর কবিতাটি পড়ে অনেক অনেক ভালো লাগলো। আসলে শহরে এমনিতে শূন্যতা হাতছানি দেয়। সব সময় মন থাকে অন্যরকম শহরে। ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি দিয়ে লেখা কবিতাটি পড়ে। কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার কাছে কবিতাটি পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

ভালোবাসার মানুষ কে আটকে রাখার চেষ্টা কোন অপরাধ না ভাই। বরং তাদের চলে যেতে দেওয়াই একটা অপরাধ হা হা। দারুণ লিখেছেন কবিতা টা ভাই। আমাদের ভালোবাসার মানুষ গুলো চলে গেলে শহরটা আমাদের কাছে ভালোবাসাহীন মনে হয়।

 last year 

আটকায়ে তো রাখা যাবে না রে ভাই। যে চলে যেতে চাই সে যাবেই

 last year 

আমাদের কমিউনিটির সবাই খুবই সুন্দর কিছু পোস্ট শেয়ার করে থাকেন৷ আপনিও আজকে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে আপনি এই কবিতা তৈরি করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিবার বহিঃপ্রকাশ যেমনি ঘটিয়েছেন তেমনি এখানে আপনি এখানে লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷

 last year 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38