একটি সিম্পল মেহেদী ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম সবাইকে 🌸

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে আসলাম আপনাদের সাথে একটি সিম্পল মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করার জন্য। আমি আসলে আর্ট তেমন একটা পারি না। তবে প্রতিনিয়ত আর্ট শেয়ার করলে আমি বিশ্বাস করি একটা সময় দক্ষতা অর্জন হয়ে যাবে।

IMG_20250107_164114.jpg

আর্টটি করতে যা যা লেগেছেঃ-


IMG_20241231_153045.jpg

  • খাতা
  • পেন্সিল
  • রাবার
  • কাটার।


আর্টটি যেভাবে সম্পন্ন করলাম তা নিম্নে বর্ণনা করা হলোঃ-


IMG_20250107_163600.jpg

প্রথমে একটি বৃত্ত একেঁ নিলাম। তার ভিতরে আরেকটি ছোট বৃত্ত একেঁ নিলাম এবং ভরাট করে দিলাম।

IMG_20250107_163613.jpg

তারপর বৃত্তের উপরে পাপঁড়ি মতো একেঁ দিলাম।

IMG_20250107_163626.jpg

তার উপরে আবার পাপঁড়ির মতো একেঁ দিলাম।

IMG_20250107_163644.jpg

তার উপরে আবার পাপঁড়ির মতো একেঁ দিলাম। এবারের পাপঁড়ি একটু বড় করে এবং পাপঁড়ির ভিতরে ছোট ছোট বৃত্ত করে দিলাম।

IMG_20250107_163704.jpg

তারপর পাপঁড়ির পাশে পাতার মতো ডিজাইন করে দিলাম।

IMG_20250107_163733.jpg

তারপর আরেকটা পাতার মতো শেপ দিয়ে দিলাম এবং একটাতে বৃত্তের মতো করে ভরাট করে দিলাম চারপাশে।

IMG_20250107_163803.jpg

এবার পাতার মাঝের ডিজাইনে ছোট ছোট পাতার শেপ দিয়ে দিলাম এবং তারপর বৃত্ত ভরাট করে দিলাম।

IMG_20250107_163822.jpg

এবার বড় পাপঁড়ির উপরে আরও তিনটি ডিজাইন করে দিলাম পাতার মতো করে।

IMG_20250107_163839.jpg

এবার ভিতরে ভরাট করে দিলাম পেন্সিল দিয়ে ।

IMG_20250107_163858.jpg

তারপর উপরে ছোট ছোট বৃত্তের মতো করে শেপ দিয়ে দিলাম।

IMG_20250107_163913.jpg

এবার একটি ফুল একেঁ নিলাম।

IMG_20250107_163929.jpg

তারপর ফুলের পাতার মতো শেপ দিয়ে দিলাম।

IMG_20250107_164013.jpg

এবার আরও একটি ফুলের মতো একেঁ দিলাম এবং তার। পাশে পাতার পাশে ডিজাইন করে দিলাম।

IMG_20250107_164027.jpg

এবার মেইন ফুলের ডিজাইনের সাথে শেষের ফুলের ডিজাইনটি র মধ্যে কানেকশনের জন্য ফুলের পাতার মতো শেপ দিয়ে দিলাম।

IMG_20250107_164059.jpg

পাতাগুলো ভরাট করে দিলাম। হয়ে গেল সিম্পল একটি ডিজাইন।



DeviceOppo A12
Art by@haideremtiaz
Locationw3w


আশা করছি আজকের সিম্পল মেহেদী ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আশা করছি মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আসলে আমার কাছে মেহেদী ডিজাইন আর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি সিম্পল মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর। হাতের মধ্যে অ্যাপলাই করলে আরো বেশি সুন্দর লাগতো।

 last year 

হুমম,,, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সিম্পল মেহেদীর ডিজাইন টি চমৎকার সুন্দর হয়েছে। দারুণ বানিয়েছেন ডিজাইন টি। মেহেদীর প্রতিটি ধাপ খুবই চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদীর সিম্পল ডিজাইন পদ্ধতি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু 🌸

 2 years ago 

একটি সিম্পল মেহেদি ডিজাইনার খুবই সুন্দর ছিল ।এই ধরনের কাজ আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। অসাধারণ হয়েছে মাঝে মাঝেই আপনি এই ধরনের আর্ট করে থাকেন ।আজকের ডিজাইন অনেক সুন্দর ছিল আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

বৃত্তের সাহায্যে এবং আরো কিছু সুন্দর ডিজাইন করে চমৎকার একটি মেহেদি ডিজাইন তৈরি করেছেন। ডিজাইনটি দেখেই মনে হচ্ছে হাতে পরলে ভীষণ সুন্দর দেখাবে। সেই সাথে এই ডিজাইনটি তৈরি করার প্রসেস গুলি দেখে তো অবাক হয়ে গেলাম এতটাই সহজ ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই ডিজাইনটি আমার হাতে করে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য মেহেদি ডিজাইন টি।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 2 years ago 

সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন আর্ট গুলো দেখলেই ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে। এই ধরনের মেহেদী ডিজাইন আর্ট গুলো করলে অনেক সুন্দর হয়। বিশেষ করে নিখুঁতভাবে যদি মেহেদী ডিজাইন আর্ট গুলো অঙ্কন করা হয় তাহলে সুন্দর লাগে দেখতে। এরকম ভাবে সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন আর্ট করার চেষ্টা করলে, আপনি আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন পরবর্তীতেও। সুন্দর একটা মেহেদী ডিজাইন আর্ট সবার মাঝে এত সুন্দর ভাবে ভাগ করে নিয়েছেন দেখে অসম্ভব ভালো লাগলো।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ ভাইয়া দারুন একটি মেহেদি ডিজাইন করেছেন তো। এভাবে করে হাতে মেহেদি পড়লে দেখতে তো দারুন লাগতো। আপনি যে খুব ভালো করে মেহেদি ডিজাইন করতে পারেন তা আপনার পোস্ট দেখে বোঝা গেল। মেহেদি ডিজাইন অংকন করার প্রতিটি ধাপ আপনি পর্যায়ক্রমে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 2 years ago 

ভীষণ সুন্দর মেহেন্দির ডিজাইন শেয়ার করেছেন আমাদের সাথে। হাতে করলে অসাধারণ দেখতে লাগবে৷ ধাপে ধাপে এতো সুন্দর করে দেখিয়েছেন যে সহজেই করে নেওয়া যাবে৷

 last year 

অসংখ্য ধন্যবাদ দিদি চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

এরকম সুন্দর ডিজাইন গুলো দেখতে অনেক ভালো লাগে। আর মেহেদির ডিজাইনগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়। আপনিও খুবই চমৎকার ভাবে ডিজাইনটি উপস্থাপন করেছেন ভাইয়া। দেখতে খুবই সুন্দর লাগছে।

 last year 

চেষ্টা করেছি আপু চমৎকারভাবে উপস্থাপন করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 61841.29
ETH 1729.70
USDT 1.00
SBD 0.39