You are viewing a single comment's thread from:

RE: জনদুর্ভোগের কারন ময়লা আবর্জনার ভাগাড়।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাই আপনি টপ ক্লাসের চিন্তা করছেন ময়লা আবর্জনা নিয়ে, যেখানে আজও পানি নিঃস্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলো না, যেখানে ওয়াসা আজও পরিস্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারলো না?

কি বলবেন দুঃখের কথা, সাভার আসার ক্ষেত্রে সবচেয়ে ভালো লাগতো আমিন বাজার হতে হেমায়েতপুর পর্যন্ত কারন সড়কের দুইপাশের সুন্দর প্রকৃতি এবং নিরিবিলি পরিবেশের কারনে কিন্তু বিগত কয়েক বছরে সড়কের দুইপাশের সৌন্দর্য বিলীন হয়ে গেছে শুধুমাত্র ময়লা আবর্জনার স্তুপের কারনে। কে দেখে না এগুলো? আর যারা দেখে তারা টাকার মায়ায় বাকরুদ্ধ হয়েগেছে!

Sort:  

আপনি ঠিকই বলেছেন ভাই। যেখানে পরিষ্কার মানসম্মত খাবার পানির যোগান দিতে পারছে না। সেখানে টপ ক্লাস ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আশা করাটা একটু বেশি হয়ে যায়। কিন্তু চারপাশের বাজে পরিস্থিতি দেখে আর কোন কিছুই ভালো লাগেনা। এ জন্যই আশা করি যাতে এই অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়। আর সাভারের ওই রাস্তাটা অনেকদিন ধরেই দুর্গন্ধযুক্ত হয়ে রয়েছে। অবশ্য এখন কি অবস্থায় আছে সেটা জানিনা। কারণ বেশ কিছুদিন হল অধিক তাতে আর যাওয়া হয় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37