You are viewing a single comment's thread from:

RE: একগুচ্ছ অণুকবিতা "টুকরো আবছায়ারা"

in আমার বাংলা ব্লগ4 years ago

মুখে যদি বলে ভালোবাসা বোঝাতে হয়
তবে সে ভালোবাসা দোকানে সাজিয়ে রাখা শো পিসের মতো।
মন যদি বুঝে নিতে পারে মনের ভালোবাসা,
আঁখি যদি পড়তে পারে হৃদয়ের ভাষা,
তবে "ভালোবাসি" শব্দটিই অর্থহীন ।
"ভালোবাসা" একটি অনুভূতি, কোনো সস্তা শব্দ নয়।

শব্দ সে তো বইয়ের পাতায় অগনিত
অনুভুতি সে তো মনের ভিতর লুকায়িত,
শব্দ পড়তে যেমন বইয়ের প্রয়োজন
ভালোবাসা বুঝতে যেমন অনুভূতির প্রয়োজন,
যদি আমায় বুঝতে চাও, তাহলে অনুভূতির আবেগ সাজাও
যদি আমায় ভালোবাসতে চাও, তাহলে অনুভূতির রাজ্যে হারাও।

দাদা কবিতা মানেই অনুভূতির ছোঁয়া, আর অনুভূতির ছোঁয়া মানে, ভাবের উদ্রেক হওয়া, আর ভাবের উদ্রেক হওয়া মানে, কবিতার ছন্দে প্রাণ পাওয়া। দারুণ হয়েছে দাদা।

Sort:  

Thank You for sharing Your insights...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62724.02
ETH 1779.38
USDT 1.00
SBD 0.39