মার্কডাউন এবং এর গুরুত্ব (Markdown & its Importance)

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

2.jpg

হ্যালো বন্ধুরা,

বিষয়টি দেখে হয়তো বুঝতে পারছেন আজ আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যা, মার্কডাউন। আমার দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ, অন্ত্যত যারা স্টিম ব্লকচেইনে ভালো কিছু করতে চান এবং নিজের একটি সুন্দর অবস্থান তৈরী করতে চান। কিন্তু যারা সাময়িক সময়ের জন্য এখানে এসেছেন এবং ভালো কিছু করতে চান না তাদের ব্যাপারে কিছুই বলার নেই।

কারন আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে ইচ্ছা না থাকলে তাকে দিয়ে ভালো কিছু করানো অসম্ভব। সুতরাং যাদের আগ্রহ কিংবা ইচ্ছা নেই তাদের নিয়ে আমার মাথা ব্যথাও নেই। কিন্তু আপনি যদি মনে করেন এবং আপনার দীর্ঘ মেয়াদের কোন পরিকল্পনা থাকে স্টিম নিয়ে তবে অবশ্যই আপনাকে আমি অনুরোধ করবো, মার্কডাউনের বিষয়টি গুরুত্বে সাথে গ্রহন করুন।

মার্কডাউন

প্রথম প্রশ্ন হলো মার্কডাউন কি? যদি বইয়ের ভাষায় বলি তবে কিছু লেঙ্গুয়েজ এর ব্যবহার আর যদি সহজ বাংলা ভাষায় বলি তাহলে বলতে হয় কিছু ভিন্ন পদ্ধতি যার দ্বারা আপনার লেখার উপস্থাপনার মান আরো সুন্দর ও আকর্ষনীয় করা যায়। বিষয়টি আমি আরো সহজভাবে একটি উদাহরণের মাধ্যমে বুঝানোর চেষ্টা করছি।

আপনি যদি স্কুলে পড়াশুনা করে থাকেন তবে একটি সহজ উদাহরণ খুব সহজেই আপনার বোধগম্য হবে, বিশেষ করে রচনা অথবা পরীক্ষা খাতায় কোন প্রশ্নের উত্তর লেখার সময় শিক্ষকরা আমাদের নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়ে থাকেন। যেমন, খাতা প্রথমে রুল করবে, চারপাশে নির্দিষ্ট পরিমান জায়গা ফাঁকা রাখবে, উপরের হেডলাইনগুলো সাইনপেন দিয়ে লিখবে এবং অবশ্যই নিচে আন্ডারলাইন করবে। বলুনতো কেন এই পরামর্শগুলো শিক্ষকরা দিতো? এর উত্তর আমি পরে দিচ্চি....।

মার্কডাউন এর গুরুত্ব

দ্বিতীয় প্রশ্ন মার্কডাউন কেন করবো বা এর গুরুত্ব কি? হ্যা, এই প্রশ্নটির দ্বারা আপনার আগ্রহ তৈরী হবে, যদি আপনার মাঝে এই প্রশ্নটি জাগে তবে। আমার স্কুলের শিক্ষকরা একটু ভিন্ন রকম ছিলো কারন আমি সংরক্ষিত এলাকায় বসবাস করার কারনে ভিন্ন প্রকৃতির কিছু ভালো শিক্ষকদের সান্নিধ্য পাওয়ার সুযোগ পেয়েছিলাম। তাদের মাঝে একটি বৈশিষ্ট্য ছিলো আমরা প্রশ্ন না করলে নিজ থেকে কিছু বুঝাতে চাইতেন না, বলতেন তোমাদের আগ্রহ না থাকলে আমি বললে কি লাভ হবে।

যাইহোক, আমি আমার উত্তরে ফিরে আসি। শুধু ব্লকচেইনে না আপনার যে কোন ধরনের উপস্থাপনার মার্কডাউনের গুরুত্ব ও প্রভাব অসীম। আপনার দক্ষতা এবং সুন্দর রুচির প্রকাশ পাবে এটির মাধ্যমে। যে কোন বিষয় উপস্থাপনার মাধ্যমে সহজেই কারো দৃষ্টি আকর্ষন করতে পারবেন। আর আপনার স্টিম ভ্রমনের ক্ষেত্রে এটি হবে একটি প্লাস পয়েন্ট।

আরো একটু পরিষ্কার করি বিষয়টি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার ইতিপূর্বে করা প্রশ্নটির কথা? কেন শিক্ষকরা আমাদের সুন্দর করে উপস্থাপন করার পরামর্শ দিতো? এর পিছনে দুটি কারন থাকতো এক) শিক্ষকদের একটি ভালো ধারনা তৈরী হতো ছাত্রদের সম্পর্কে এবং দুই) শিক্ষকদের হাতে অতিরিক্ত কিছু নাম্বার থাকতো যা এগুলো দেখে প্রদান করতেন। সুতরাং আপনার যদি ভালো কিছু করার আগ্রহ এবং ইচ্ছা থাকে, তবে মার্কডাউন এর ব্যবহার আপনার জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। যদি বিষয়টি বুঝতে পারেন, তাহলে নিচের লিংকটিতে প্রবেশ করুন এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে রাখুন, যাতে পরবর্তীতে তা ব্যবহার করতে পারেন। আশা করছি বিষয়টি গুরুত্ব দিয়ে গ্রহন করবেন।

মার্কডাউনের টিউটোরিয়াল লিংক এখানে by @cryptokannon

ধন্যবাদ সবাইকে।

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

|| Community Page | Discord Group ||

Sort:  
 5 years ago 

stackedit.io/app# টা use করে দেখতে পারেন, ভালো একটা markdown editor

 5 years ago 

হ্যা, এইটা আমার জন্য নতুন কিছু চেক করে দেখবো অবশ্যই।

ধন্যবাদ ভাই এই পোস্টের জন্য আর লিংক শেয়ার করার জন্য। আজকেও rex-sumon ভাইকে বলছিলাম আমাকে একটা গাইডলাইন যদি দিত খুব উপকার হত। আমি শুধু ব্যাসিকগুলি জানি, আশা করছি অ্যাডভান্সড গুলোও শিখে নিতে পারব।

 5 years ago 

এইটা আপনাদের জন্য অনেক উপকার হবে আশা করি।

জি ভাই। সেটাই বলছিলাম।এই লিংক পেয়ে উপকার হল।
ধন্যবাদ আপনাদের।

 5 years ago 

শুনে খুশি হলাম ভাই।

 5 years ago 

অন্তত আমার জন্য একটি অতি গুরুত্বপুর্ণ পোস্ট । অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 years ago 

স্বাগতম আপনাকে।

 5 years ago 

নতুন সদস্যের জন্য ভীষণ তথ্য বহুল পোস্ট। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

ধন্যবাদ ভাবী বিষয়টি উপলব্ধি করার জন্য।

 5 years ago (edited)

অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কে আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

আমাদের কমিউনিটির অনেকেই মার্কডাউন ব্যবহার করেনা।
তারা এই পোস্ট টি দেখতে পারেন।

 5 years ago 

হুম ভাই সেটা সত্য, তাই পুরো বিষয়টি উপস্থাপন না করে লিংক দিয়ে দিয়েছি দেখা যাক কয়জন আগ্রহ নিয়ে দেখে এবং ব্যবহার করার চেস্টা করে।

 5 years ago 

একটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক গল্প, আমি এই পোস্টটি পড়ে খুব খুশি, অনেক ইতিবাচক জিনিস যা আমি এখানে পাই, শুভেচ্ছা গুলি জানে... @pejuang-aceh

 5 years ago 

ধন্যবাদ আপনাকে বাংলা পড়ে বুঝতে পারার চেষ্টা করার জন্য।

 5 years ago 

আপনাকে স্বাগতম,

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,
পোস্ট টি আমাদের অনেক বড় উপকারে আসবে।

 5 years ago 

ধন্যবাদ এর গুরুত্ব বুঝতে পারার জন্য।

 5 years ago 

দারুন কাজ করেছেন ভাই। এই পোস্টটি খুবই প্রয়োজন ছিল। আমি আজ দুপুর বেলা ভাবছিলাম এমন একটি পোস্ট কমিউনিটির জন্য প্রয়োজন। আপনি সেটি করলেন যা হোক, কমিউনিটির সকলের উচিত আপনাকে মিষ্টি খাওয়ানো । 😋

 5 years ago 

হুম, ভালোই হয় সবাই মিলে মিষ্টি খাবো।

Your post has been upvoted by Steem Sri Lanka Community Curation Trail.

Steem Sri Lanka Discord Channel

✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Join With
steem-sri.lanka
Curation Trail For Better Curation Rewards

অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর এবং উপকারী পোস্ট করার জন্য। 😍

শুভেচ্ছা রইলো
@sabbirrr

 5 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 61862.56
ETH 1728.70
USDT 1.00
SBD 0.38