আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও পরিবেশ কিংবা পরিস্থিতি কোনটাই আমার অনুকূলে নেই কিন্তু তবুও নিজেকে চঞ্চল রাখার চেষ্টা করছি। আসলে আমরা সমাজবদ্ধ জীব তো তাই সমাজের নানা বিষয়ের একটা প্রভাব সব সময় আমাদের উপর নিদারুণভাবে পড়ে থাকে। কিছু কিছু বিষয় হয়তো আমরা সামলে উঠতে পারি কিন্তু কিছু কিছু বিষয় তেমন আমার সামলে নিতে পারি না। যে বিষযগুলোকে আমরা সামলে নিতে পারি না ঠিক সেই বিষয়গুলো নিয়েই আমরা অস্থিরতা প্রকাশ করি এবং হতাশ হয়ে যাই।

যদিও আমরা জানি হতাশা আমাদের ভেতরের কর্মচঞ্চলতাকে বিনাশ করে দেয় এবং নতুনভাবে কিছু করার আগ্রহকে বাড়তে দেয় না। কিন্তু তবুও আমরা মাঝে মাঝে বেশ নিরাশ হয়ে যাই এবং পরিস্থিতির সেই বিষয়গুলোকে মেনে নিতে অস্বীকৃতি জানাই। মানুষের জীবনকে এই জন্যই বলা হয় সংগ্রামী জীবন, সেই ছোট হতে বড় হওয়া অব্দি, নানাভাবে নানা বিষয়ে নানা ধরনের ঘাত-প্রতিঘাত সহ্য করে টিকে থাকতে হয়। আসলে এই কোন বিকল্প নেই, এর বাহিরে যাওয়ারও কোন সুযোগ নেই। পরিণামে আমরা যেটা করে থাকি সেটা হলো নিজেদের নির্জীর করে ফেলি।

sunset-6537216_1280.jpg

আমার সমস্যা হলো আমি একটু বেশী নির্জীব হয়ে যাই। দেখুন কিছু বিষয় থাকে যেগুলো আমাদের সহ্য করতে হয় আর তেমন কিছু বিষয় থাকে যেখানে আমাদের সাহস নিয়ে তা প্রকাশ করতে হয়। আর এইখানেই আমার যত সমস্যা, আমি যেমন সহ্য করতে পারি না ঠিক তেমনি আবার প্রকাশও করতে পারি না। বরং ভেতরে একটা অস্থিরতা নিয়ে সকলের মাঝ হতে নিজেকে দূরে সরিয়ে নেই। এটা আমার খুব খারাপ একটা অভ্যেস বলতে পারেন, আমি পরিস্থিতি সামাল দিতে পারি না কিংবা সেটার সঠিক সমাধানও করতে পারি না। মানুষের জীবনে নানা বিষয়ে নানা রকমের দুর্বলতা থাকে, আমার জীবনে এটা সবথেকে বড় এবং খারাপ একটা দুর্বলতা।

দেখুন, কোন কিছু পাওয়া কিংবা না পাওয়া নিয়ে আমার মাঝে কখনো কোন ধরনের আফসোস নেই। কারন আমি ভাগ্যকে চরমভাবে বিশ্বাস করি। এটা হয়তো আগেও বলেছিলাম কয়েক বার। আমার ভাগ্য সেটা আমারই থাকবে। কিন্তু হ্যা, প্রতিযোগিতায় টিকে থাকা কিংবা না থাকা সেটা অনেকটাই আমাদের নিজেদের উপর নির্ভর করে। এই জন্য শুধু ভাগ্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টায়ও আমি কখনো নীরব হই না। সে যােইহোক, এই সপ্তাহের দুটো কবিতা পড়ে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন, আমার মন ভালো নেই।

সময় সত্যিই খুব নির্মমভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করে। আমাদের সময় যখন ভালো থাকে তখন আমাদের আপন মানুষের কোন অভাব হয় না কিন্তু যখন আবার আমাদের সময় খারাপ হয়ে যায় তখন সম্পর্কের মাঝে থাকা খুব আপন মানুষগুলোও নিদারুণভাবে পর হয়ে যায়। কি অদ্ভুত এক সম্পর্কের মাঝে আমরা বসবাস করি, আকঁড়ে ধরে বেঁচে থাকার লড়াই করি কিন্তু দিন শেষে আমরা সবাই একা কিংবা নিঃসঙ্গ হয়ে পড়ি। আজকের আবোল তাবোল জীবনে গল্পটা একটু ভিন্ন রকম হয়ে গেলো, ভালো থাকবেন সবাই।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সত্যিই ভাই, পরিস্থিতি আমাদের উপর কতটা প্রভাব ফেলে, তা নিয়ে মাঝে মাঝে খুব ভাবনায় পড়ে যায়। প্রতিযোগিতায় টিকে থাকতে নিজের অবস্থান ধরে রাখা জরুরি, কিন্তু কখনো কখনো সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। জীবন এক অদ্ভুত যাত্রা, যেখানে কখনো সুখ আবার কখনো দুঃখ আমাদের ঘিরে থাকে।

 last year 

এই সপ্তাহের দুটো কবিতা পড়ে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন, আমার মন ভালো নেই।

হ্যাঁ ভাই সেটা খুব ভালোভাবে আন্দাজ করতে পেরেছি। আসলে দিনদিন আপন মানুষগুলোও পর হয়ে যাচ্ছে। আপন মানুষদের হ্যাঁ এর সাথে হ্যাঁ না মিলালে এবং না এর সাথে না,না মিলালে মিলেমিশে থাকা যায় না। তাছাড়া বিপদে পড়লে তো খোঁজখবর নেওয়ার মানুষ পর্যন্ত পাওয়া যায় না। স্বার্থপরের এই দুনিয়ায় বেঁচে থাকাটা আসলেই খুব কঠিন। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 last year 

ভাগ্যে আমিও ভীষণ ভাবে বিশ্বাস করি ভাই। যেটা আমার ভাগ্যে আছে, সেটা যে কোন উপায়ে আমার হবেই! আর সকল মানুষের ই কোনো না কোনো দিক থেকে কিছুটা সীমাবদ্ধতা থাকেই। আমিও অনেকটা একই স্বভাবের- না পারি বলতে, না পারি সহ্য করতে! সমাধান হিসেবে চুপচাপ দূরত্ব বাড়িয়ে দেই! যাই হোক, উপরওয়ালার কাছে প্রার্থনা রইলো যেন আপনার এই পরিস্থিতির দ্রুত কাটিয়ে উঠতে পারেন। আবারও প্রাণচাঞ্চল্যে ভরপুর হাফিজ ভাইকে যেন দ্রুত পাই আমাদের মাঝে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39