আবোল-তাবোল জীবনের গল্প [ সরল - গরল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছো সবাই? আশা করছি যথারীতি ভালো এবং সুস্থ আছেন। আজ আবার কিছু কথা বলার চেষ্টা করবো, সেই পুরনো সিরিজ আবোল-তাবোল জীবনের গল্প নিয়ে। আসলে এই সিরিজটি আমি বহুদিন ধরে চলমান রাখার চেষ্টা করছি এবং বাস্তব জীবনের চলমান ঘটনাবলীকে সামনে আনার চেষ্টা করছি। বাস্তব জীবনের প্রতিটি ঘটনা আমাদের সচেতন হওয়ার জন্য যথেষ্ট, যদি আমরা সেটা চেষ্টা করি। আর যদি না করি তাহলে কিছুই হবে না। আমার এক শিক্ষক ছিলেন, প্রায় একটা উদাহরণ দিতেন সেটা ছিলো এই রকম, যে বুঝার সে ইশারায় বুঝে যায় আর যে না বুঝার তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেও সে বুঝতে পারবে না।
আসলে বাস্তবতায় আমার সেই শিক্ষকের কথাটার বেশ ভালো প্রমান পাচ্ছি। মানুষগুলো আজ কেমন জানি হয়ে যাচ্ছে, অনেকটা রোবট আবার রোবটও না, কোথায় নিয়ে যে দাঁড় করাই, সেটা নিয়ে আমি নিজেও সমস্যায় আছি। দেখুন সহজ একটা ক্যালকুলেশন, কোন একটা বিষয় যত সহজে বুঝার চেষ্টা করবেন এবং সেটাকে সাভাবিকভাবে গ্রহণ করবেন, সেটা ততো বেশী সহজ হয়ে উঠবে এবং আপনার সরল দৃষ্টিভঙ্গিকে সম্মুখে নিয়ে আসবে। কিন্তু এই সহজ বিষয়গুলোকে যখন জটিলভাবে চিন্তা করবেন এবং স্বাভাবিকভাবে গ্রহণ করবেন না তখন কিন্তু আপনার সেই সরল দৃষ্টিভঙ্গিটিকে গরলে পরিনত করবে এবং তা আরো বেশী বিষাদময় হয়ে যাবে।
তাহলে একটা বিষয় নিশ্চিতভাবে আমাদের সম্মুখে চলে আসলো, স্বাভাবিকভাবে কোন বিষয়কে গ্রহন করার চেষ্টা করলে সেটা সহজ এবং সরল দৃষ্টিভঙ্গির প্রকাশ পায় আর একই বিষয়কে যখন অস্বাভাবিক এবং জটিলভাবে গ্রহণ করার চেষ্টা করা হয় তখন সেটা বিষাদময় মানে গরল হয়ে যায়। প্রশ্ন হলো আমরা কি সরল আর গরল এর মাঝে কোন দেয়াল দেখতে পাচ্ছি নাকি সবগুলো বিষয়কে অনাকাংখিতভাবে সরল ও গরলের মাঝে গুলিয়ে ফেলছি। যদি গুলিয়ে ফেলেন তাহলে আমি পরামর্শ দিবো সাথে একটু চিনিও দিয়েন, তাতে সুন্দর মিষ্টি শরবত হয়ে যাবে।
প্রসঙ্গক্রমে অনেক কথাই বলে ফেললাম, এখন আসল কথায় ফিরে আসি। এই মুহুর্তে আমাদের শহরের গরম খবর হলো স্কুল-কলেজ। আমাদের মাঝে দুটি মত বেশ আলোচনার জন্ম দিচ্ছে, একদল বলছেন রমযান মাসে শহরের স্কুল কলেজগুলো বন্ধ রাখা উচিত আর অন্যদল বলছে স্কুল-কলেজ খোলা রাখা উচিত। মাঝখানে ভেজাল করেছে শহরের অতিরিক্ত জ্যাম, এই সেই জ্যাম না একদম চরম পর্যায়ের জ্যাম যাকে বলে। এই বুঝেন ঠেলা, সহজ-সরল একটা বিষয় এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকছে। আর এর মাঝে আটকে গেছে রমযান মাঝে ছেলে-মেয়েদের পড়াশুনা!
আসলে আমরা বুঝি, কি যে বুঝি সেটাই বুঝি না। যা বুঝা উচিত তা বুঝি না আর যা বুঝা উচিত না সেটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেই, এই হলো আমাদের সবচেয়ে বড় দোষ, যদিও এটা কোনদিন কেউ স্বীকার করছে বলে আমার মনে নেই। সমস্যার জায়গায় সমস্যা ঠিক আটকে আছে আর আমরা সমস্যা রেখে অন্য কিছু নিয়ে বাহাস করে যাচ্ছি। তাও আবার যেই সেই বাহাস না, সেই লেভেলের বাহাস। আফসুস, সত্যি বড়ই আফসুস আর পরিতাপের বিষয় হলো সমস্যা মূল কোথায় সেটা নিয়ে আমরা বাহাস করছি না!
দেখুন আমি সহজভাবে যে বিষয়টি বুঝি বা আমার মাথায় যেটা কাজ করে, স্কুল কলেজ বন্ধ রাখাতে যদি শহরের জ্যাম হ্রাস পায়, তাহলে তো শহরের মাঝে কোন স্কুল-কলেজই থাকা উচিত না। তাহলে এগুলোর অনুমোদন কারা দিলো? এগুলো পরিচালনা কারা করছে? আর এগুলোতে পড়াশুনাই বা কারা করছে? যারা বিষয়টি নিয়ে বাহাস করছেন আশা করছি এর সহজ বা সরল উত্তও তাদের জানা আছে? এর চেয়ে বেশী কিছু বলা আমার পক্ষে শোভনীয় হবে না, এতটুকু আমি বেশ বুঝতে পারছি। তবে একটা দাবী অন্তত করতে পারি, সেটা হলো আসুন একটু চেষ্টা করি সরল বিষয়গুলোকে সরলের মাঝেই রেখে দেই অযথা টেনে সেগুলোকে গরল করা হতে বিরত থাকি।
সমাধান ছাড়া কোন সমস্যা নেই, তা যতই কঠিন হোক না কেন। মনে রাখতে হবে সমাধান আছে বলেই সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আমরা সেটা বাদ দিয়ে যখন অন্য কিছু নিয়ে বেশী বাড়াবাড়ি শুরু করে দেই, তখন সহজ সরল বিষয়টি গরলে পরিনত হয়ে যায় এবং আমাদের সমস্যার গভীরে ফেলে দেয়। আমরা যতদিন সহজ বিষয়গুলোকে সরলের মাঝে আটকে রাখতে না পারবো, ততোদিন তা গরল হয়ে আমাদের জীবনকে বিষাদময় করতে থাকবে। দেখুন বিষয়টি একটু চিন্তা করে, সঠিক বললাম নাকি ভুল কিছু বক্তব্য শেয়ার করলাম।
Image Taken from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


ভাই আজকে আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো, কারণ এই পোস্টটির মধ্যে অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন আমাদের সমাজ ব্যবস্থা মানুষের চিন্তাধারা। আসলে আমরা নিজেরা কী করব কোনটা করলে ভালো হবে সেটাই আমরা ভাল করে বুঝি না। আমাদের এই শহরের জ্যাম এর অতিরিক্ত সমস্যা আমাদের জীবন মানকে নির্ণয় করে দিয়েছে।একদল বলছে স্কুল-কলেজ বন্ধ করলে ভালো হবে। আর একদল স্কুল কলেজ খোলা রাখতে হবে। আসলে আমিও বুঝিনা শহরের মধ্যে স্কুল-কলেজ বন্ধ করে যদি জ্যাম এর সমস্যা ঠিক করা যায় তাহলে স্কুল কলেজ গুলো শহরের মধ্যে কেন রাখা হয়েছে। এটা আমারও প্রশ্ন, যাইহোক আপনি খুবই সুন্দর ভাবে আমাদের চিন্তাধারা নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভালো লাগলো।আপনার জন্য রইল শুভকামনা।
একদম ঠিক বলছেন ভাইয়া আমরা সহজ বিষয় গুলো সহজ ভাবে নিতে পারি না।কোনো সরল জিনিস কে জটিল করার চেষ্টা করি।
আপনার এই কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ সমস্যা যেখানে তার উপযুক্ত সমাধান ও সেখানেই আছে। আসলে শিক্ষা প্রতিষ্ঠান কারণে জ্যামপর সৃষ্টি হয় না। কিছু মানুষের অসচেতনতার কারণে হয়ে থাকে। আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন মনে হয় আজ আপনি জ্যামে পরেছিলেন।যাই হক আপনার লেখা গুলো কিন্তু খুব ভালো ছিলো।শুভকামনা রইল আপনার জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
আমাদের সমস্যা হচ্ছে যেটা নিয়ে মাতামাতি করা উচিত সে বিষয়ে একেবারে খেয়াল করিইনি মতো করে বসে থাকি।আর যা সহজেই মিটে যাবে তা নিয়ে দলে দলে আলোচনা সভা বসাই।এটাই আমাদের মূল সমস্যা।
হ্যাঁ ভাইয়া আমরা ইঞ্জিন ছাড়া রোবট। আমরা সরলে গরল করতে চায় না কিন্তু গরম তো স্মরণ করতে খুব কষ্ট হয়। আর আপনি এখানে বাহাস শব্দ ব্যবহার করেছে, আর আমার জানামতে এই শব্দের অর্থ অনেকে হয়তো জানেই না। কোন সহজ জিনিসকেও জটিল যাতে আমরা না করি খুব সুন্দর উদাহরণ দিয়েছিলাম। এবং আমাদেরকে বুঝার চেষ্টা করেছেন, আপনার জন্য ভালোবাসা অবিরাম।
ঠিক বলেছেন ভাই আমার এক ম্যাম বলতেন সমস্যা কঠিন না সহজ সেটা তোমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। এবং আমার মতে গত দুই বছরে আমাদের দেশের শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এই বছরে রমজান মাসে স্কুল কলেজ খুলে রাখার সিদ্ধান্ত টা ঠিক। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের শহরঞ্চালের অতিরিক্ত যানজট এর কারণ মাএা অতিরিক্ত যানবাহন এবং অধিকাংশ ট্রাফিক আইন মানে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.

Please check my new project, STEEM.NFT. Thank you!
আসলে প্রতিটি বিষয়ে দেখতে যেমন মনে হয় আর ভেতরের বিষয়গুলো ঠিক ভিন্ন রকমের। তেমনি অনাকাঙ্ক্ষিত যানজট সবকিছুর পেছনেই অনেক বড় কারণ আছে। যেগুলো হয়তো প্রকাশ করতে কেউ চায় না বা প্রকাশ করার মত নয়। সমস্যাগুলো হয়তো সমাধান করার পথ আমাদের জানা নেই। তবে গভীরভাবে ভাবলে এই সমস্যা সমাধানের পথ হয়তো খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমরা সরল বা গরলের গোলকধাঁধায় আটকে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলছি। অনেক সুন্দর একটি পোষ্ট সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ভাই বাঙালি জাতি হিসেবে আমরা মনে হয় গরল টাই সব সময় বেশি পছন্দ করি। সরল রাস্তা দিয়ে হাঁটা বা সরল চিন্তা করা আমাদের জান্যে ধাতে সয় না। স্কুল কলেজ খোলা থাকলে রাস্তায় জ্যাম সৃষ্টি হবে এমন যুক্তি যারা তৈরি করে তাদের কাছে তো শিক্ষার কোন দাম আছে বলে আমার মনে হয় না। যাই হোক আপনার এই সিরিজটি আমার কাছে বেশ ভাল লাগে। চোখের সামনে থাকা জিনিসগুলো আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন তার পরেও আমরা বুঝি না। সম্ভবত আমরা আপনার শিক্ষকের বলা দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত হাহাহাহা
ভাইয়া আপনার লেখা পড়লে সব সময় আমার অনেক ভালো লাগে। কারণ আপনি খুবই শিক্ষণীয় বিষয় গুলো আপনার লেখার মাঝে তুলে ধরেন। তেমনি আজকেও আপনি অনেক শিক্ষনীয় কিছু কথা আপনার লেখার মাঝে উপস্থাপন করেছেন। আসলে সমস্যা আমাদের জীবনের একটি অংশ। সমস্যা যদি না থাকে তাহলে আমরা কখনো সমাধানের পথ খুঁজে পাই না। তাই সমস্যা আছে বলেই সমাধানের পথ আমরা খোঁজার চেষ্টা করি। আর প্রত্যেকটি সমস্যার পেছনে সমাধানের কোনো না কোনো পথ আছে। তেমনি আমাদের রাস্তাঘাটের খারাপ পরিস্থিতির পেছনে যে সমস্যা লুকিয়ে আছে সেই সমস্যা সমাধানের অবশ্যই কোন পথ আছে। অনেক সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💗💗💗