প্রকৃতির সান্নিধ্যে- মিনি চিড়িয়াখানা (পর্ব-১২)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বৃষ্টিময় ভেজা প্রকৃতির সাথে আরো বেশী সুন্দর সময় উপভোগ করার চেষ্টা করছি। অবশ্য বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় সেটা খুব বেশী যন্ত্রণাদায়ক হয়ে উঠছে। বৃষ্টিপাত অবশ্যই ভালো কিন্তু সেটা যদি অতি বৃষ্টিপাত হয়ে বন্যায় রূপান্তরিত হয়ে যায়, তাহলে সেটা কোনভাবেই আমরা উপভোগ্য থাকে না। আমাদের বর্তমান অবস্থা অনেকটাই সেই রকম হয়ে গেছে, চারপাশে এখন শুধু পানি আর পানি, দুশ্চিন্তা আর দুশ্চিন্তা।
যাইহোক, সেই বিষয়ে পরর্তীতে আরো অনেক সময় পাওয়া যাবে কথা বলার জন্য। আজকে বরং প্রকৃতির সান্নিধ্যে যাওয়া সেই মিনি চিড়িয়াখানা নিয়ে কথা বলি। ইতিমধ্যে অনিয়মিতভাবে এগারোটি পর্ব উপস্থাপন করা হয়েছে, আজকে সেই সূত্রে বারোতম পর্ব শেয়ার করবো। আমরা বেশ কিছুটা সম্মুখে হেঁটে যাওয়ার পর সাদা জাতিয় কিছু ছোট প্রাণীর দৃশ্য দেখলাম, দূর হতে দেখে অনেকটাই ইঁদুরের মতো মনে হয়েছিলো। তাই খুব একটা আগ্রহ ধরে রাখতে পারি নাই, ভাবছিলাম বিলাতি ঈঁদুরের আবার কি দেখবো?
তারপর সামনে যাওয়ার পরও খুব একটা বুঝতে পারি নাই, যখন পাশে থাকা সাইনবোর্ডের উপর চোখ পড়লো তখন নিশ্চিত হলাম যে এগুলো ইঁদুরের মতো হলেও মোটেও ইঁদুর নয়। এগুলো হলো গিনিপিগ । অনেকটা ইঁদুরের মতো দেখতে হলেও এগুলো হলো ছোট্ট স্তন্যপায়ী প্রাণী, এরা সাধারণত তৃণভোজী, এছাড়াও তাজা শাক ও সবজিও এরা খেয়ে থাকে।
মূলত দক্ষিণ আমেরিকার পর্বতমালায় এদের বেশী দেখতে পাওয়া যায়, অবশ্য মানুষ এখন প্রায় এগুলোকে শখ করে বাড়িতেও পালার চেষ্টা করছে। বিশেষ করে এরা খুবই শান্ত স্বভাবের, আর এই কারণেই হয়তো মানুষ এগুলোকে এতো বেশী পছন্দ করে। আমরা অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে ছিলাম এবং শান্তভাবে এদের দেখার চেষ্টা করেছি। যতটা সময় সেখানে দাঁড়িয়ে ছিলাম খুব একটা খারাপ লাগে নাই।
প্রকৃতির সান্নিধ্য এবং তার সাথে সুন্দর ও শান্ত জাতীয় প্রাণী দেখে আরো বেশী ভালো লেগেছিলো। বিশেষত আমার ছেলে মেয়ে খুব বেশী উপভোগ করেছিলো দৃশ্যগুলো। কারণ তারা এবারই প্রথম এমন প্রাণী দেখেছে। প্রথমে তো নাম দেখে অবাক হয়ে গিয়েছিলো। আর এই কারণে আগ্রহ না থাকলেও পরবর্তীতে অনেকটাই উপভোগ্য হয়ে উঠেছিলো।
তারিখঃ মার্চ ২৬, ২০২৬ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR