আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে আজকে একটু বেশী চাপে আছি, তাই তাড়াতাড়ি পোষ্ট লিখেই এখন বাজারে দৌড় দিবো হি হি হি। না হলে? আর কি? কপালে শনি লেগে যাবে। যদিও এই শনির সাথে আমার কোন সম্পর্ক নেই কিন্তু তবুও কেন জানি প্রায় সময় আমাকে ভয়ের উপর রাখে আর আমিও ভয়ে অস্থির থাকি হা হা হা। এই শনিকে ঘুরিয়ে দেয়ার কোন নিনজা টেকনিক থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমার শিখে রাখাটা খুব বেশী জরুরী হয়ে পড়ছে হা হা হা।

এই মুহুর্তে আমাদের দেশে সবচেয়ে বেশী আলোচিত বিষয় হলো এই নিনজা টেকনিক, আমিও আবার বেশ বড় ফ্যান এর হি হি হি। কিন্তু বিশ্বাস করেন এখন পর্যন্ত আমি এই নিনজা টেকনিক এর কিছুই শিখতে পারি নাই, খামাখা ফ্যান হয়ে বসে আসি হি হি হি। যে কথা বলতে চেয়েছিলাম, কেন এখন মানুষের মুখে মুখে এই নিনজা টেকনিক এর এতো প্রশংসা। আমাদের দেশের এক সচিবের বউ এই নিনজা টেকনিক এর সফল ব্যবহার করে কোটিপতি হয়ে গেছেন, নিউজটা না পড়ে থাকলে এখনই পড়ে নিন, বলাতো যায় না আপনিও কোটিপতি হয়ে যেতে পারেন হা হা হা। আর যদি না হন তাহলে ভুলেও আমার দোষ দিতে পারবেন না, কারন আমি শুধুমাত্র নিনজা টেকনিক এর ফ্যান ছাড়া আর কিছুই না হা হা হা।

idea-2516126_1280.png

কিন্তু আফসোস এর বিষয় হলো কেউ তার এই নিনজা টেকনিকটি বিশ্বাস করেন নাই আর সেটা শুনে নিনজা টেকনিক এর ফ্যান হিসেবে আমি সবচেয়ে বেশী ব্যথিত হয়েছি। তবে কানে কানে বলছি দুঃখের আড়ালেও একটা সুন্দর সুখের অনুভূতি আছে ক্রিপ্টোর ফ্যান হিসেবে আর সেটা হলো হ্যাপি ড্যান্সার ট্রাম্প কাক্কুর প্রেসিডেন্ট হওয়াটা। কারন হলো সবাই কেন জানি বেশ খুশি খুশি মনে বলছে এবার নাকি নিনজা টেকনিকও ফেল মারবে ক্রিপ্টো টেকনিক এর কাছে, আমি ভাই ছোট মানুষ অতো কিছু বুঝিঁ না। সবার খুশি ভাব দেখে আমিও একটু একটু খুশি হচ্ছি আর কি।

তবে আপনাদের কাছে আমার বিশেষ একটা ছোট অনুরোধ আছে, সেটা হলো কোন ক্ষেত্রে কিংবা কোন সুযোগে কখনো নিনজা টেকনিক এ সফল হলে অবশ্যই সেটা আমাকে জানাবেন, কারন নিনজা টেকনিক এর একজন সম্মানী ফ্যান হিসেবে আমারও সেটা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে এবং কোন কোন ক্ষেত্রে সেটার পুনরায় ব্যবহার সম্ভব সেটাও চেক করে দেখা দরকার, কি বলেন আপনারা? কথায় বলে না শেখার ও জানার কোন শেষ নেই। আর সেটা যদি হয় বিজয়ী হওয়ার কোন বিশেষ টেকনিক তাহলে তো কোন কথাই থাকার কথা না।

ছোটবেলায় অবশ্য আমি ভিন্ন ধরনের কথা শুনতাম, তখন অবশ্য সবাই একটু বেশী বেশী ভয় দেখাতো যেন ভুলেও কখনো কোন ধরনের নিনজা টেকনিক ব্যবহার না করি। তখন সবাই শুধু বলতো অতি চালাকের গলায় ধরি আর আমিও ভাবতাম যারা নিনজা টেকনিক ব্যবহার করে তারাই বুঝি অতি চালাক ধরনের কিছু। আর এই ভয়েই আমি সর্বদা নিনজা টেকনিক হতে দূরে থেকেছিলাম। শুধু আড়াল হতেই নিনজা টেকনিক এর ফ্যান হয়ে নিজেকে শান্তনা দিয়েছিলাম। বিশ্বাস করেন না হলে আজ আমিও কিন্তু কোটি টাকার মালি না থুক্কু মালিক থাকতাম হি হি হি।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফ্রাইডে স্পেশালে দারুণ একটা নিনজা টেকনিক দিলেন ভাইয়া। অনেক ভালো লেগেছে আপনার আজকের ফ্রাইডে স্পেশাল। স্যাটোয়ারের মাধ্যমে আমাদের সমাজের বর্তমান চিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আর "হ্যাপি ড্যান্সার ট্রাম্প কাক্কু" বেশ আনন্দ দিয়েছে। আজকের ফ্রাইডে স্পেশাল আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ফ্রাইডে স্পেশাল নিয়ে দারুণ একটা পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া হুকুম এলোমেলো হলে সত্যি অনেক মুশকিল হয়ে পড়ে। নিনজা টেকনিক এর প্রশংসা সবার মুখ তাই আমরা ও হাত মিলিয়ে চলি।ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।

 2 years ago 

আনন্দময় একটি গল্পের মাধ্যমে চমৎকার কিছু বার্তা লিখেছেন ভাইয়া। আসলেই ট্রাম্প নির্বাচিত হওয়ায় আশা করা যায় ক্রিপ্টো মার্কেটে নতুন কিছু একটা হবে। যে সচিবের বউ নিনজা টেকনিক ইউজ করে কোটিপতি হওয়ার ধান্দা করেছিল আমার মতে সেই টাকা গুলো আমার ,আপনার বা অন্য কারণ থেকে মেরে নেওয়া। যাই হোক আপনার এই বাজার করার দৌড়ানি থেকে আপনি ফ্রিজ কিনে এক সপ্তাহের বাজার একবারে করে রাখতে পারেন তাহলেই হয়তো আপনার একটু পেরেশানি কমবে। তবে টাটকা খেতে চাইলে প্রতিদিনই থলে মাথায় করে বাজারে দৌড়াতে হবে ভাইয়া হা হা হা।

 2 years ago 

তবে আজকে একটু বেশী চাপে আছি, তাই তাড়াতাড়ি পোষ্ট লিখেই এখন বাজারে দৌড় দিবো হি হি হি।

ভাই বেশি বেশি বাজার করে ফ্রিজে রেখে দিবেন এবং অবশিষ্ট থাকতেই আবার বাজারে যাবেন, তাহলে আর চাপ থাকবে না হা হা হা। যাইহোক ট্রাম্প জয়ী হওয়ায় আমরা সবাই ভীষণ খুশি। আশা করি ক্রিপ্টো মার্কেট একেবারে চাঙ্গা হয়ে যাবে। পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। সত্যি বলতে বেশ মজা পেলাম। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38