স্বরচিত কবিতা: "নীরবতার দীর্ঘশ্বাস"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।প্রায় প্রতিদিনই অল্প অল্প বৃষ্টি হচ্ছে তবুও যেন গরম কমছে না।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
এমন নিরালা বসত গড়তে চাই
চাই নীরবতার দীর্ঘশ্বাস নিতে,
যেখানে কোলাহল থাকবে না
আমাকে ছুঁয়ে দেবে অজানা হাওয়া,
গাছেরা হবে আমার বন্ধু
নদীর ঢেউ হবে আমার সতর্কতা।
প্রকৃতিরা হাত বাড়াবে বন্ধু হয়ে
চিন্তাগুলো সব উড়ে বসবে মগডালে,
যেখানে থাকবে না ভালো-মন্দের পার্থক্য
নিঃশেষ হবে প্রভাবিত জীবন থেকে--
রচিত ছোট ছোট বিন্দুর অধ্যায়গুলো।
যন্ত্রনাগুলি দৌড়ে পালাবে বালুচরে
কষ্টগুলো ডুবে যাবে সাগরের নোনা জলে,
বন্ধনগুলি খুঁজে পাবে স্বাধীনতা
মায়াগুলি পাবে চিরমুক্তি,
যেখানে থাকবে না অন্যের যুক্তি
বিচারকের করা কঠিন বিচার--
আর অন্যের দেওয়া তীব্র শাস্তি।
চিন্তারা আর আন্দোলিত হবে না
খুঁজে পাবে পাখির মতো মুক্ত স্বাদ।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে চিন্তাকে নিয়ে।আমরা আমাদের জীবন নিয়ে কতটাই আশাহত যে মাঝে মাঝেই ভালো ও খারাপের পার্থক্য বুঝতেই ভুলে যাই।তখন মনে এই নানা চিন্তাগুলির উৎপত্তি হয়,যা জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে।তখন মানুষ সব চিন্তা থেকে মুক্তি পেতে নীরব জীবন খুঁজে পেতে চায়।তো এই ভাবনাতেই লিখে ফেললাম ছোট্ট একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
নীরবতার দীর্ঘশ্বাস
চাই নীরবতার দীর্ঘশ্বাস নিতে,
যেখানে কোলাহল থাকবে না
আমাকে ছুঁয়ে দেবে অজানা হাওয়া,
গাছেরা হবে আমার বন্ধু
নদীর ঢেউ হবে আমার সতর্কতা।
প্রকৃতিরা হাত বাড়াবে বন্ধু হয়ে
চিন্তাগুলো সব উড়ে বসবে মগডালে,
যেখানে থাকবে না ভালো-মন্দের পার্থক্য
নিঃশেষ হবে প্রভাবিত জীবন থেকে--
রচিত ছোট ছোট বিন্দুর অধ্যায়গুলো।
যন্ত্রনাগুলি দৌড়ে পালাবে বালুচরে
কষ্টগুলো ডুবে যাবে সাগরের নোনা জলে,
বন্ধনগুলি খুঁজে পাবে স্বাধীনতা
মায়াগুলি পাবে চিরমুক্তি,
যেখানে থাকবে না অন্যের যুক্তি
বিচারকের করা কঠিন বিচার--
আর অন্যের দেওয়া তীব্র শাস্তি।
চিন্তারা আর আন্দোলিত হবে না
খুঁজে পাবে পাখির মতো মুক্ত স্বাদ।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1939323886543286361
https://x.com/green0156/status/1939325094846980266
https://x.com/green0156/status/1939326726276002095
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।
চেষ্টা করি আপু, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য থেকে অনেক উৎসাহ পাই যে।
আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন।
ভাইয়া, প্রতিনিয়ত আর চেষ্টা করা হয় কই!সপ্তাহে একদিন কবিতা লিখি,ধন্যবাদ।
আপনার আজকের কবিতাটি পড়ে মনে হচ্ছে আপনি যেন আমার গভীর মনের কথা কবিতার মধ্যে লিখে রেখেছেন। কবিতার প্রতিটি লাইনে যেন আমার মনের কথাই লেখা আছে। ভীষণ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে পুরো মন ছুয়ে গেল।
আপনার মতামত জেনেও আমার ভালো লাগলো।
ভীষণ সুন্দর একটি কবিতা আজকে আপনি রচনা করেছেন। কবিতাটি পুরো আমার মন ছুঁয়ে গেল। সত্যি আমিও এমন একটি জায়গায় বসত করতে চাই যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থাকবে শুধু শান্তি। ভীষণ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামত পড়ে অনেক ভালো লাগলো দাদা।
প্রতিনিয়ত দারুন সব কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেন।আজকেও আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি আমার হৃদয় ছুঁয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু,এত সুন্দর প্রশংসামূলক মতামতের জন্য।