You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪২ ***

in আমার বাংলা ব্লগ2 years ago

অপমান আমার নিত্য দিনের সঙ্গী।
আমি যাযাবর, এক অদৃশ্য ক্লেশময় ভঙ্গী।
আমি নিয়ম লঙ্ঘনকারীর ভিড়ে মিশে যাওয়া ক্ষুদ্র পথিক।
আমি অবলীলায় উপেক্ষায় ধারাবাহিকতার অবসানের দিক।
আমার জীবন কাটে দুর্নিবারের ঝড়ো হাওয়ায়।
সহজ শব্দেরা সে জীবনে ভোগে ঠাঁইহীনতায়।
আমি সংগ্রামী,জীবনটা তাই কঠিন সূত্রপাতে বাঁধা।
আমি অপ্রকাশিত আলোকের মাঝে গোলকধাঁধায় গাঁথা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66197.34
ETH 1948.91
USDT 1.00
SBD 0.38