"চুনের জলে ভেজানোর ঝামেলা ছাড়াই ঝটপট চাল কুমড়ার মোরব্বা রেসিপি"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি পোষ্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

চুনের জলে ভেজানোর ঝামেলা ছাড়াই ঝটপট চাল কুমড়ার মোরব্বা রেসিপি:

GridArt_20250610_205425282.jpg

অনেকদিন ধরেই রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।কারণ রেসিপি মানেই সময়সাপেক্ষ,তারপরও আজ একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েই গেলাম।আসলে এই রেসিপিটি অনেকদিন থেকেই তৈরি করার ইচ্ছা হচ্ছিলো কিন্তু সময়ের জন্য করা হয়নি।আসলে আজ আমি চাল কুমড়ার মোরব্বা রেসিপি তৈরি করেছি।আর এটি তৈরি করতে গেলে চুনের জলে সারারাত ভিজিয়ে রাখার ঝামেলা থাকে।কিন্তু আমি সেই ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে ফেলেছি মোরব্বা।যদিও অনেকটা সময় নিয়ে কম উপকরণ দিয়ে ও বীজ করার জন্য রাখা হয়েছিল আমাদের সবজি ক্ষেতে পাকা চাল কুমড়াটি।চাল কুমড়ার মোরব্বা তৈরি করতে গেলে সবথেকে কষ্টকর ধাপ হচ্ছে চাল কুমড়ার পিচগুলিকে ছিদ্র ছিদ্র করে নেওয়ার কাজটি।যাইহোক চাল কুমড়া শসা দিয়ে বড়া, চাটনি যেমন তৈরি করা যায় তেমনি মজাদার মোরব্বা রেসিপিও।আর মোরব্বা খেতে অনেক মজার হয়ে থাকে।তাছাড়া এটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন মোরব্বা রেসিপিটি শুরু করা যাক----

IMG_20250610_205342.jpg

উপকরণসমূহ:

1. পাকা চাল কুমড়া- 1 টি খন্ড
2.চিনি- 1.5 কাপ
3.ফুড কালার
(এছাড়া একটি কাঁটাচামচ ও পরিমাণ মতো জল লাগবে)

IMG_20250610_201458.jpg

IMG_20250610_201648.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20250610_201514.jpg
প্রথমে আমি একটি ইয়া বড় পাকা চাল কুমড়া নিয়ে নিলাম।তারপর একটি বটির সাহায্যে সেটি কেটে নেব।

ধাপঃ 2

IMG_20250610_201543.jpg
এখন এক খন্ড চাল কুমড়া নিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম।

ধাপঃ 3

GridArt_20250610_201214242.jpg
এবারে চাল কুমড়াগুলি বড় চারকোণা পিচ পিচ করে কেটে নিলাম।এরপর চাল কুমড়ার বড় দানা বা বীজগুলি কেটে বাদ দিয়ে দিলাম।এখন একটি কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটি চাল কুমড়ার পিচগুলি থালার মধ্যে ছিদ্র করে নিতে হবে।

ধাপঃ 4

IMG_20250610_201559.jpg
আর এটি করতেই আমার হাত ব্যথা হয়ে গেছে কারন এটি করা খুবই সময় ও কষ্টের কাজ।তারপর এগুলো সফট হয়ে যাবে তো এভাবে সবগুলো পিচ কেচিয়ে নিলাম।তারপর একটু ছোট পিচ করে কেটে নিলাম।

ধাপঃ 5

GridArt_20250610_201053232.jpg
এবারে একটি পরিষ্কার কড়াইতে আমি কিছুটা জল দিয়ে নিলাম।তারপর জলের মধ্যে কেচিয়ে নেওয়া চাল কুমড়ার পিচগুলি দিয়ে দিলাম।এবারে হাই ফ্লেমে জ্বাল করে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে।

ধাপঃ 6

IMG_20250610_201619.jpg
তো চাল কুমড়াগুলি সেদ্ধ করা হয়ে গেলে নামিয়ে নেব একটি পাত্রে।এরপর পিচগুলি চেপে জল বের করে নেব।

ধাপঃ 7

IMG_20250610_201702.jpg
এরপর কড়াইতে সেদ্ধ চাল কুমড়ার পিচগুলি গরম থাকতেই পুনরায় পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।

ধাপঃ 8

GridArt_20250610_201303887.jpg
এবারে চিনি গলতে শুরু করবে।এখন সেদ্ধ করা চাল কুমড়াগুলি ভালোভাবে মিশিয়ে নেব গলে যাওয়া চিনির মধ্যে।

ধাপঃ 9

IMG_20250610_201718.jpg
এরপর ভালোভাবে চিনির শিরাগুলিতে নেড়েচেড়ে শুকিয়ে নেব।

ধাপঃ 10

IMG_20250610_201734.jpg
এখন একটা থালার উপর চাল কুমড়ার পিচগুলি সাজিয়ে রেখে দেব চিনির শিরা থেকে তুলে নিয়ে।

ধাপঃ 11

IMG_20250610_201750.jpg
এবারে কিছু সাদা রঙের মোরব্বা নিয়ে হলুদ রঙের ফুড কালারে মিশিয়ে নেব।

শেষ ধাপঃ

IMG_20250610_201830.jpg
সবশেষে মোরব্বাগুলো শুকিয়ে গেলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।

ছবি উপস্থাপন:

IMG_20250610_205342.jpg

IMG_20250610_205358.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "চুনের জলে ভেজানোর ঝামেলা ছাড়াই ঝটপট চাল কুমড়ার মোরব্বা রেসিপি"।এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক মজাদার হয়েছিলো।তাছাড়া দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও এটি খাওয়া যায়।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন আপনি, যেটা দেখে আমার তো খুব লোভ লেগেছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করতে যেমন ভালো লাগে, তেমনি খেতেও আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। যা দেখেই তো আমার অনেক বেশি লোভ লাগলো।

 last year 

আপনার কাছে এই রেসিপিটি প্রিয় জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 last year 

কুমড়ার মোরব্বা আমার খুব পছন্দের। চুনের জলে ভেজানোর ঝটপট চাল কুমড়ার মোরব্বা রেসিপি দেখো ভালো লাগলো। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দারুণ। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

হ্যাঁ ভাইয়া, ঝটপট করতে পারেন এভাবে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64171.76
ETH 1736.48
USDT 1.00
SBD 0.44