You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৭
বৃষ্টি হলেই মনে পড়ে তোমাকে,
জিভের কোণে জল জমে সুগন্ধে
সঙ্গে বেগুন, পটল ও ইলিশ ভাজা,
চাল, ডাল,পেঁপে,আলু আর মিষ্টি কুমড়া
তুমিই হবে খিচুড়ি, বর্ষাতে খাবার রাজা ।।
তোমার কবিতা পড়ে তো আমার নিজের জিভের কোনাতে জল চলে আসলো বোন। হা হা হা...😂 মনে হচ্ছে এখনই খিচুড়ি রান্না করে খাই।
একদম দাদা👍,তোমাদের ওখানে তো আজ খিচুড়ি খাওয়ার উপর্যুক্ত দিন।বৃষ্টি হচ্ছে যে---☺️☺️
কই কোনো বৃষ্টি হচ্ছে না তো, প্রচন্ড রোদ বাইরে। 🥺 আমি তো বাইরে যেতে গিয়েও ফিরে আসলাম।
কিন্তু সকালে তো বৃষ্টি হচ্ছিল তোমাদের ওখানে।☺️☺️
শরীরটা খুব বেশি একটা ভালো না, এই জন্য আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। মনে হয় এজন্য টের পাইনি।
তাই হবে দাদা।রঙ্গিন দাদা বলছিলো বৃষ্টির কথা।তখন আমাদের এখানে রোদ হচ্ছিল কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে।
খিচুড়ি যদি রাজা হয়,
বেগুন হবে রাজার রানী।
খিক খিক
একদম তাই👍দাদা,খিচুড়ির ভুঁড়ির মধ্যে সব প্রজার বসবাস।☺️☺️