You are viewing a single comment's thread from:
RE: মানুষের মনুষত্ব এখন কোমায় ।। জুন -০৬/০৬/২০২৩।।
বাহ,পোষ্টের টাইটেলটি খুব সুন্দর দাদা।তেমনি তোমার ভিতরে লেখা ভাবনাটি ও।তবে এটা ঠিক মানুষ চাইলে সবকিছু করতে পারে।তবে কিছু ক্ষেত্রে পরিস্থিতি মানুষকে অনেক কাজে বাঁধা হয়ে দাঁড়ায় তখন জেদ থাকলেও কাজ দেয় না এটা আমার মতে।আবার কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে মানুষ অমানবিকতার পরিচয় দেয়।যেমন তোমাদের মতো অন্য লোকগুলো দাঁড়িয়ে না থেকে সাহায্য করলে হয়তো আরো আগেই প্ল্যাটফর্মে লোকটিকে টেনে তুলতে পারতো ।কিন্তু তা না করে বাজে মন্তব্য এবং ভিডিও করা শুরু করে দিলো এটা যে কতটা হীনমন্যতার পরিচয় ভাষায় প্রকাশ করতে ঘৃণা করে ওই মানুষগুলোর সম্পর্কে দাদা।খুবই ভালো একটা কাজ করেছো দাদা,খুবই ভালো লাগলো জেনে।লোকটির বাড়ি কোথায় ছিল জেনেছিলে কিছু?ধন্যবাদ দাদা।
লোকজন এগিয়ে যাচ্ছিল না বা এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না এই পর্যন্ত ঠিক ছিল। তবে যখন ভিডিও করা শুরু করে দিল তখন থেকে আসলে আমার প্রচন্ড রাগ হচ্ছিল।