RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -২১
রহিম তার বন্ধুর বাড়িতে বিয়ে খেতে যাচ্ছিল।
বিয়ে খেতে যাওয়ার সময় পথে একটা মরা লোককে দেখতে পেল ।মরা লোকটিকে একবার ভালো করে দেখে সে বিয়ে খেতে চলে গেল।বিয়ে বাড়িতে গিয়ে তার বন্ধু করিমকে বলতেছে
রহিম: জানিস তোদের বাড়ি আসার সময় একটা লোককে দেখতে পেলাম, লোকটা একদম তোর মত কিন্তু মরে গেছে।
করিম: (অবাক হয়ে) হায় হায়, কি বলিস লোকটা কি খাটো ছিল।
রহিম: হ্যাঁ লোকটি খাটো ছিল।
করিম: হায় হায়,লোকটার কি নাক বোচা ছিলো?
রহিম:হ্যাঁ দোস্ত, লোকটার নাক তো বোচা ছিল।
করিম: কি বলিস তুই,,লোক টা কি টাক ছিল?
রহিম: হ, দোস্ত টাক ছিল ।
করিম: হায় হায়,লোকটার কি সামনের একটা দাঁত পড়া ছিল নাকি?
রহিম: না,, সামনের দাঁত তো পড়া ছিল না।
করিম: (একটু স্থির হয়ে) ওরে বাঁচা বাঁচছি তাহলে। তাহলে ঐ লোক টা আমি না,তুই তো আমারে ভয় পাওয়াই দিছিলি।আমি তো ভাবছিলাম ওই মরা মানুষ টা আমি,😒যাক বাবা বাচলাম।😀