You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১ by abb-fun

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার ইচ্ছেরা আজ ছেড়া তার,
যা ছিটকে আঘাত করে বারবার।
তোমার দেওয়া আঘাতে আমি জর্জরিত,
অভিনয় দেখতে দেখতে আজ বড্ড ক্লান্ত।

হৃদয় ফাটানো কান্না তুমি শুনতে কি পাও?
রাত্রির মতো যন্ত্রণাগুলি কি অনুধাবন করতে পারো?
বারবার বাহানা ও অজুহাতে কেন তুমি ভাসমান?
নিজেই নিজের বিবেককে কি কখনো প্রশ্ন করো?

তুমি পাল্টে গেছ মায়াবী দুনিয়ায়,
যেখানে মেলে শুধুই দাম্ভিকতার পরিচয়।
তোমাকে নিয়ে সমস্ত স্বপ্নে বিভোর ছিলাম আমি,
সেটা শুধুই ছিল ভ্রম ও মিথ্যা আশ্বাসবাণী।

Sort:  
 4 years ago 

একেবারেই পারফেক্ট অর্থটি ধরতে পেরেছেন কিন্তু আপনি।

 4 years ago 

হি হি,চেষ্টা করলাম আপনার মতো করে আপু।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62060.73
ETH 1731.31
USDT 1.00
SBD 0.39