You are viewing a single comment's thread from:

RE: চিংড়ি দিয়ে ঢেঁড়শ-আলুর তরকারি

in আমার বাংলা ব্লগ4 years ago

তবে অনেকের কাছে ভাজিটা খুবই পছন্দের হয়ে থাকে যেমন আমি একজন ঢেঁড়শ ভাজি খুব পছন্দ করি, তাছাড়া ভর্তাও দারুন লাগে আমার কাছে।

দাদা আপনি তো আমার মনের কথাই বলে দিলেন।ঢেঁড়শ চিংড়ি মাছ দিয়ে ভাজিটাই আমরা বেশি খাই।আর শুকনো ভাজা মরিচ ঢেঁড়শ এর সঙ্গে লাল লাল করে মেখে ভর্তা করেও খাওয়া হয় প্রায়।এই দুটি ভাবেই আমি পছন্দ করি খেতে।তবে মাঝে মাঝেই ঝোল করা হয় আপনার মত করে দাদা তবে সত্যি বলতে আমার কাছে তেমন ভালো লাগে না।তবে ঢেঁড়শ দিয়ে ভাত মাখলে কম সময়ে সুরসুর করে খাওয়া হয়ে যায়।আমার তো বেশ ভালো লাগে।অনেকে আবার একটু শক্ত জাতীয় ঢেঁড়শ ঝোল করে চিবিয়ে খেতে পছন্দ করেন।
ঢেঁড়শ নালযুক্ত হলেও অনেক উপকারিতা রয়েছে।আপনার পোষ্টের মাধ্যমে সেগুলো জেনে ভালো লাগলো,আপনার রেসিপিটা দারুণ হয়েছে। ধাপগুলো সুন্দর ছিল,ধন্যবাদ দাদা।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38