You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনের কিছু প্যারানরমাল অভিজ্ঞতা : ঘটনা ০২

in আমার বাংলা ব্লগ4 years ago

স্বপ্ন হলো আমাদের মনের অবচেতন ভাবনার বহিঃপ্রকাশ।স্বপ্নগুলি চোখের পাতার মাঝে ঘোরাফেরা করে ,নানান ভাবনাগুলো ধোঁয়াশার মতো সেখানে স্থান খুঁজে পায় সারারাত।মনে হয় আমরা নতুন এক জগতে ইতিহাস রচনা করে চলেছি।আমি ও রাতের স্বপ্ন কিছুটা মনে রাখতে পারি।তবে আমি দেখেছি যেটি নিজের সঙ্গে ঘটতে দেখা যায় সেটি অন্যের জীবনে ঘটে যায়।এটি আমার নিজের দেখা বাস্তবে।আপনার এই স্বপ্নটি আমার পুরোপুরি বিশ্বাস না হলে ও কিছুটা হয়।এমন হয় যে,কোনো না কোনো মানুষের প্রতিদিনকার স্বপ্ন কারো না কারো জীবনে অবশ্যই ঘটে যায় বা সত্য হয়।সেই স্বপ্নই বাস্তবতা এমনটা,আপনার ক্ষেত্রেও তাই হয়েছে দাদা।আপনার এইসব বই পড়তে পড়তে মাথায় সেভ হয়ে গেছে যেটি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পান সেটিই বাস্তবে রূপ নিল।ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62690.84
ETH 1772.84
USDT 1.00
SBD 0.39