You are viewing a single comment's thread from:

RE: অতীত বর্তমান কে শক্তিশালী করে।।০১ জুন ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

অনেক অনেক যুক্তিসঙ্গত কথা বলেছো দাদা।সত্যিই আমি যখন লেখাগুলো পড়ছিলাম তখন মনে হচ্ছিল আমি অতীতে ফিরে গেছি।সেই বাড়ির পুকুরে সাঁতার কাটছি,বিকেলে ছুটে গিয়ে স্কুলের মাঠে লুকোচুরি কিংবা ঘূর্ণচন্ডী খেলছি আবার নদীতে বাগদা ও রেনু বেছে দিচ্ছি ঝিনুকে করে নতুবা বাবার সঙ্গে মাছ ধরছি।কত ভালোই না ছিল শৈশবের কিছু স্মৃতি আমার জীবনে আর কিছু স্মৃতি এমন তিক্ত যা কখনোই ফিরে পেতে চাই না মৃত্যুর পরও।যাইহোক অতীতকে কেউ ভুলে থাকতে পারে না এটি বারবার ফিরে আসবে মনে।এটা ধরেই আমাদের পথচলার ভীত।ধন্যবাদ দাদা একদম মনের কথাগুলো তুলে ধরেছ সুন্দর করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61690.34
ETH 1717.13
USDT 1.00
SBD 0.38