You are viewing a single comment's thread from:
RE: ঝিঙে দিয়ে বাগদা চিংড়ির তরকারি
এই তরকারিটা বড়ো বড়ো বাগদা চিংড়ি দিয়ে খেতে অসাধারণ টেস্ট হয়েছিল যেটা আর না খেলে আপনারাও অতটা মুখের কথা শুনে বুঝতে পারবেন না।
দাদা ,আমি কিন্তু বেশ বুঝতে পারছি ঝিঙে খেতে কতটা টেস্টি কারন চিংড়ি মাছ দিয়ে এটি আমাদের বাড়ি প্রায় রান্না হয়।আর গরমের দিনে এই সবজিটাই বেশি ভালো লাগে খেতে।আসলে এটি হালকা মিষ্টভাবের জন্য বেশি টেস্ট হয় খেতে।তাছাড়া এটি খুবই উপকারী একটি সবজি। কারন-
কচি অবস্থায় এটি যেমন ঔষুধি হিসেবে কাজ করে
বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়।তাছাড়া যখন এটি বেশ পরিপক্ক তখন এর শক্ত সিঁঠে খেতে আমার খুবই ভালো লাগে।এটি যখন খুবই পরিপক্ক হয় তখন শুকিয়ে ঝিঙের মধ্যের ছোবলাগুলি ছাড়িয়ে সাবান মাখার জন্য ব্যবহার করা হয় ।
এটি খুবই রুচিসম্পন্ন একটি সবজি যেটা একবার খেলে আবারও খাওয়ার ইচ্ছে জাগে।সুন্দর হয়েছে রেসিপিটা।👌ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।