You are viewing a single comment's thread from:

RE: সজনের ডাঁটা এবং কুমড়োর বড়ি দিয়ে তৈরি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

সজনে ডাটা আমার খুবই প্রিয়।তবে এর ফুল খেয়েছি, পাতা কখনো খাওয়া হয় নি।খুবই উপকারী সজনে,শুনেছি পাতা খেতেও খুবই মজার।কিছু কিছু নিরামিষ রান্না আমিষকেও হার মানিয়ে দেয়।আমার তো নিরামিষভোজী গসাইদের রান্না খুব পছন্দ হয় দাদা।ওদের নিরামিষ রান্নার মধ্যে আলাদা একটি স্বাদ পাওয়া যায় যা আমরা চেষ্টা করে ও আনতে পারি না।তবে অনেক কিছুই ব্যবহার করেন ওনারা যা আমাদের অজানা।যাইহোক এই কুমড়ো বড়ির সঙ্গে সজনে ডাটা আমার কাছে খুব ভালো লাগে খেতে।মনে হচ্ছে আপনার রেসিপিটা ও অসম্ভব টেস্টি হয়েছে খেতে, তাছাড়া কুমড়োর বড়া খেতে আমার খুব ভালো লাগে।সবমিলিয়ে রেসিপিটা দারুণ হয়েছে।মাঝে মাঝেই এইরকম নিরামিষ তরকারি আমাদের সকলের খাওয়া উচিত।ধাপগুলো ভালো ছিল, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন, শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.59
ETH 1958.39
USDT 1.00
SBD 0.37