You are viewing a single comment's thread from:

RE: ভেটকি মাছের ঝোল রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

কচুরমুখীটা আঠালো আঠালো হওয়ায় তরকারিগুলো বেশ দারুন লাগে খেতে। বড়ো ভেটকি মাছের পেটলির দিকটা ভেজে খেতে বেশ লাগে ।

ঠিক বলেছেন দাদা👍,তাছাড়া আপনার রেসিপির কম্বিনেশনগুলো আমাদের সঙ্গে মিলে যায় তাই সত্যিই খুব ভালো লাগে।এই ভেটকি মাছের কাঁটা খুবই কম ও ভারী টেস্টি খেতে।সত্যি বলতে আমার সবথেকে এই মাছের মাথা খেতে ও কাঁটা চিবাতে 😊😊বেশি ভালো লাগে। এই মাছ আমাদের বাড়িতে আনলে আমি মাথা ছাড়ি না, খুবই টেস্ট খেতে।সবদিকেই এই মাছ খুবই চলে, অনেকে এটি পছন্দ করেন।তবে এটি বেশি তেলযুক্ত হয় কোনো কোনোটাই।তেলযুক্ত ভেটকি মাছের স্বাদই আলাদা হয়।এছাড়া ভেটকি মাছগুলি খুবই পুরু মতো তাই একবার খেলে বারবার খেতে মন চাইবে।এই মাছ আমাদের বাড়িতে আনলেই বাবা ওল বা কচুরমুখী দিয়ে রান্না করতে বলেন।খুবই ভালো লাগে খেতে কচুরমুখীর সঙ্গে,আমাদের বাড়িতে সবাই এই মাছ খায় তবে আমি কম পছন্দ করি।আপনার রেসিপিটি খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে👌👌।দেখতে খুবই সুন্দর লাগছে, ধন্যবাদ দাদা।শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64307.95
ETH 1822.85
USDT 1.00
SBD 0.38