You are viewing a single comment's thread from:

RE: এঁচোড়-চিংড়ির কষা কষা রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

এঁচোড়-চিংড়ির কষা যে বাঙালির কতটা প্রিয় খাবার সেটি শহরে থাকাকালীন সময়ে উপলব্ধি করতে পেরেছিলাম।যদিও প্রথম প্রথম এটি খেতে ভালো লাগতো না ,তবে এখন বেশ ভালো লাগে খেতে।আমি যখন প্রথম এর নাম শুনেছিলাম এক মাসীদের বাড়িতে গিয়ে।তখন অনেক অবাক হয়েছিলাম।মাসি আমাকে বলেছিল ----

আজ গাছপাঠার মাংস রান্না করেছি।আমি বললাম আমি তো মাংসই খাইনা এটি আবার কি!তাহলে নিশ্চয়ই গাছে ধরে এমন কিছু।তারপর শুনি এই কচি কাঁঠালের এঁচোড়-চিংড়ি দিয়ে কষা ।

বেশ ভালো লাগে খেতে,সবাই বলে কিছুটা মাংসের মতো তাই এমন নাম।আপনার রেসিপিটা দেখে মনে পড়ে গেল।আপনার রেসিপিটা ও সুন্দর ও লোভনীয় হয়েছে।আসলে এর কালারটি সত্যিই মাংসের মতো হয়, আপনার রেসিপির কালারটি অসাধারণ হয়েছে দাদা।👌👌
আসলে পাকা অবস্থায় এটি খাওয়া হতো আগে,গ্রামাঞ্চলে এটি কম খাই সবাই।শহরেই বেশি চলে, কাঁঠাল মনে হয় সকলের প্রিয় একটি ফল।কাঁচা কাঁঠালের ভক্ত না হলে ও খাজা কাঁঠালের ভক্ত অনেকেই আছেন😊😊।চিংড়ি দিয়েই এটি বেশি ভালো লাগে খেতে।দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে।ধাপগুলো ভালো ছিল বরাবরের মতোই।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63435.65
ETH 1784.66
USDT 1.00
SBD 0.39