You are viewing a single comment's thread from:

RE: শিং মাছের মজাদার রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

বাহ,আলুও বেগুন আমার খুবই প্রিয়।আর বেগুন দিয়ে খাল-বিলের এইসব শিং মাছ খুবই টেস্টি হয় খেতে।যদিও আমি এই মাছ খাই না।তবে এইসব মাছে প্রচুর পরিমানে ভিটামিন ও পুষ্টি থাকে।তবে এটি ভাজা খেতে ভালো লাগে কিন্তু ডিম হলে ছাড় দিই না আমি খেতে😊😊, বেগুন দিয়ে যেকোনো মাছ খুবই স্বাদের খেতে হয়।যদিও আমার একটু এলার্জি আছে তবে আমি বেগুন খাওয়া ছাড়ি না।বেগুন প্রায় প্রতিদিনই কিছু না কিছু করে খাওয়া হয়।আমি শুনেছি আমার মা-বাবার মুখে এই মাছ খেতে খুবই টেস্টি।তাছাড়া এই মাছে কাঁটা খুবই কম হওয়ায় বাচ্চা থেকে বড়োরা সবাই তৃপ্তি করে খেতে পারে।এইসব মাছে মসলার পরিমাণ বেশি দিলে আরও বেশি ভালো হয় খেতে।তাছাড়া বহু মানুষ শিং মাছ খেতে খুব পছন্দ করে।দাদা আজ সকালে আমাদের ক্যানেল থেকে একজন কাকু আটল পেতে অনেক শিং মাছ ও টেংরা মাছ ধরেছিল।তবে আমি ও দাদা খাই না বলে শিং মাছ না নিয়ে টেংরা মাছ কিনেছি ওই কাকুর কাছ থেকে।জ্যান্ত অবস্থায় মাছগুলিকে খুবই সুন্দর দেখতে লাগে।সত্যিই খাল-বিলের মাছ খুবই টেস্টি লাগে খেতে,তবে আপনার রেসিপিটি খুবই সুন্দর হয়েছে দাদা👌।তরকারির কালারটি খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে সেই টেস্টি হয়েছে খেতে। ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38