You are viewing a single comment's thread from:

RE: নারিকেল দিয়ে কচি কুমড়োর ঘন্ট রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

কিছু কিছু নিরামিষ রান্না আমিষকেও হার মানিয়ে দেয়।আমার তো নিরামিষভোজী গসাইদের রান্না খুব পছন্দ হয় দাদা।ওদের নিরামিষ রান্নার মধ্যে আলাদা একটি স্বাদ পাওয়া যায় যা আমরা চেষ্টা করে ও আনতে পারি না।তবে অনেক কিছুই ব্যবহার করেন ওনারা যা আমাদের অজানা।যাইহোক এই কচি কুমড়ো আমার কাছে খুব ভালো লাগে খেতে।বেশি অংশে আমি এটি ভাজি করে খেতে পছন্দ করি।তবে আপনি যেভাবে শুকনো করে রান্না করেছেন সাথে আবার নারিকেল দিয়ে ।মনে হচ্ছে অসম্ভব টেস্টি হয়েছে খেতে, এই রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে।তাছাড়া চাল কুমড়োর বড়া খেতে আমার খুব ভালো লাগে।সবমিলিয়ে রেসিপিটা দারুণ হয়েছে।দাদা কচি কুমড়োগুলি খোসাসহ রান্না করলেই বেশি মজা লাগে,আপনার রান্নাটির পদ্ধতিটা আজ আমার কাছে একটু ভিন্ন লেগেছে।মাঝে মাঝেই এইরকম নিরামিষ তরকারি আমাদের সকলের খাওয়া উচিত, এছাড়া নারিকেল দেওয়াতে আলাদা একটা ফ্লেবার পাওয়া যায় রেসিপিতে।ধাপগুলো ভালো ছিল, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন, শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59286.20
ETH 1583.08
USDT 1.00
SBD 0.37