You are viewing a single comment's thread from:

RE: অন্তিম দিনে কলকাতার আন্তর্জাতিক বই মেলায় ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ4 years ago

৩ নম্বর দিয়ে ঢুকে যা মানুষের ভিড় দেখলাম তা সে বলার মতো না, এক এক জন কথা দিয়ে এসে যে ধাক্কা মেরে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর হাঁটাই যাচ্ছে না এতো ভিড়ের মধ্যে, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে যেন হাঁটার সময়। আর এতো মানুষ হওয়ার ফলে ভিতরে গরমও প্রচুর পরিমানে লাগছিলো।

কোনো পরিকল্পনা ছাড়া হুট করেই ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা ,এছাড়া এটির অভিজ্ঞতাও দারুণ হয়ে থাকে।আন্তর্জাতিক বই মেলায় শেষ দিন ভিড় তো হবেই।আমার ও ঘুরতে খুব ভালো লাগে বন্ধুরা মিলে।কিন্তু এখানে আমি পুরো একা হয়ে গেছি, তাই ঘরকুনো হয়েই বসে থাকি ।শুধু কলেজ আর বাড়িতে থাকা ছাড়া কোথাও যাওয়া হয় না একা একা।যেকোনো মেলা খুবই আনন্দদায়ক হয়, তাছাড়া ভিড় জমা হলে খুবই বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।বিভিন্ন গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে।আপনার তোলা প্রত্যেকটি ছবি খুব সুন্দর, দারুণ উপভোগ করলাম।আইসক্রিম আমারও খুব প্রিয়,আর এখন গরম পড়ে গেছে।তাই খেতে বেশ মজা লাগে,লক্ষীর ভান্ডারের মতো দেখতে যেটা সেটি বেশি আকর্ষণীয় দেখতে লাগছে।মেলায় বসে গান শুনতে বেশ ভালোই লাগে।ধন্যবাদ দাদা,শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64656.44
ETH 1865.47
USDT 1.00
SBD 0.38